বুধবার ১৬ই নভেম্বর জাতীয় সাংবাদিকতা দিবস। খেজুরীর শিক্ষক, জাদুকর, সংবাদ পত্রিকা সংগ্রাহক মধুসূদন জানা প্রতিষ্ঠিত 'খেজুরী নিউজ পেপার মিউজিয়াম 'এর উদ্যোগে খেজুরী,(জাদুকর ভবন)উত্তর কলমদানে "সাংবাদিকতা দিবস উদযাপন এবং সাংবাদিক সংবর্ধনা জ্ঞাপন ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন খেজুরী প্রেস ক্লাব এর সম্পাদক প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল। উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ড প্রবালকান্তি হাজরা, ড বিষ্ণুপদ জানা,ড রামচন্দ্র মণ্ডল, সুমনণারায়ণ বাকরা,সুদর্শন সেন, কবি জয়দেব মাইতি ,ধীরেন্দ্রনাথ প্রধান, কবি শ্রীমন্ত দাস, প্রমুখ। সাংবাদিক হিসেবে সংবর্ধণা জ্ঞাপন করা হয় পার্থসারথি দাশ, অনিন্দ্য জানা,শুভেন্ধু কামিলা, বাসব বারিক, সৌমিত্র দাস, রামচন্দ্র বারিক, দুর্গা দাস, অনিন্দিতা কামিলা,ভীষ্মদেব দাশ প্রমুখ মহাশয়দের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সমরেশ সুবোধ পড়িয়া। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক মধুসূদন জানা।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com