খেজুরী আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলী উৎসবের প্রস্তুতি সভায় উপস্থিত প্রাক্তন বিধায়ক সহ বিশিষ্ট অতিথিরা
Khejuri Live: খেজুরী আদর্শ বিদ্যাপীঠ (উ.মা) এর প্লাটিনাম জুবিলী উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন ও বর্তমান অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন পরিচালক সমিতি সদস্য, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিদ্যুৎ কুমার দাস। অনুষ্ঠান বিষয়ে বিশদ আলোচনা করেন বিদ্যালয় এর শিক্ষক সমুদ্ভব দাশ ও তুষার কান্তি জানা।
প্রাক্তন ছাত্র হিসেবে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী রনজিত মন্ডল (প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সভাধিপতি) বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক স্নেহাশিস দাশ, শান্তিপদ দাস ও শুভানুধ্যায়ী হিসেবে আজকের সভায় কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠ এর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রী স্বপন মন্ডল উপস্থিত ছিলেন।
আগামী ১লা জানুয়ারি ২০২৪-এ প্লাটিনাম জুবিলীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। ২রা জানুয়ারি ছাত্র-ছাত্রী এবং বহিরাগত শিল্পীদের দ্বারা সংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসব কমিটি গঠন করা হয় আজকের আলোচনা সভায়।
আগামী এক বছর ধরে প্লাটিনাম জুবিলী উৎসবে ৭৫ টি অনুষ্ঠান স্কুলে অনুষ্ঠিত হবে। সমাপ্তি পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ এর ২রা জানুয়ারি তে।এই ঘোষণা রাখলেন বিদ্যালয়ের অনুষ্ঠান কমিটি। অনুষ্ঠানের সভাপতি সবাইকে পাশে থাকার জন্য আহ্বান জানান।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com