প্রয়াত হলেন খেজুরীর বিশিষ্ট শিক্ষক তথা ১৯৭৭সালের জয়ী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীনিবাস বারিক। আজ মঙ্গলবার বিশিষ্ট প্রাক্তন শিক্ষক ও খেজুরী ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্রীনিবাস বারিক তাঁর বীরবন্দরস্থিত বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০বছর।
জন্ম ১৯৩৩ সালে খেজুরী ১ ব্লক এর বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের পাটনা গ্রামের এক গরীব পরিবারে। বাবা ক্ষীরোদচন্দ্র ও মা ললিতা। খুব দুঃখ কষ্টের মধ্যদিয়ে তিনি বড় হয়েছেন। কাঁথি কলেজ থেকে তিনি স্নাতক হন। ১৯৫৬ সালে পটাশপুর থানার পালপাড়া সৎসঙ্গ হাই স্কুলে সহশিক্ষক এর পদে নিযুক্ত হন। ১৯৬৬ সাল থেকে হলুদবাড়ী হাই স্কুল এ সহ শিক্ষক এর পদে যোগদান করেন এবং ঐখান থেকে ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি মার্কস বাদী কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে ১৯৭৭ সালের পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং ২০ বছর খেজুরী১ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সারাজীবন তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকে খুব সাধারণ ভাবে জীবন যাপন করতেন। মৃত্যু পর্যন্ত তিনি বেশ সচল ছিলেন। সমস্ত সভা সমিতি আলোচনা চক্রে যেতেন। তিনি সুবক্তা এবং জ্ঞানী মানুষ ছিলেন। খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির পক্ষ থেকে ২০১৫ সালে তাঁকে বিশেষ সংবর্ধণা দেওয়া হয়। তাঁর জ্যেষ্ঠ পুত্র আগে প্রয়াত হয়েছেন। এখন তিন পুত্র ও তিন কন্যা বিদ্যমান। ছোট ছেলে হাইস্কুল এর শিক্ষক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শেষকৃত্বে শ্রদ্ধানিবেদন করেন খেজুরী প্রেস ক্লাবের সম্পাদক প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক রাসবিহারী সাহু , শিক্ষক প্রদীপ কুমার মাইতি, শিক্ষক পিন্টু বারিক,খেজুরী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাইতি,কর্মাধ্যক্ষ সেক জালালউদ্দিন, খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সভাপতি শান্তিরাম দাস,দিলীপ মণ্ডল, খেজুরীর সিপিআইএম নেতৃত্বরা সহ খেজুরীর বহু বিশিষ্ট মানুষজন।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com