Khejuri Live: খেজুরীর বাঁশগোড়ায় সারস্বত ভবনে যদি জানতে পত্রিকা- খেজুরী প্রেস ক্লাব ও নেতাজী পাঠচক্রের যৌথ আয়োজনে বিজয়া সম্মিলনী ও বই পার্বণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন হল।
চারদিন ব্যাপী বই পার্বণের শুরু হলো আজ বাঁশগোড়ায় সারস্বত ভবনে৷ আঞ্চলিক লেখকদের বহু গ্রন্থ এই বই পার্বণ প্রদর্শনীতে রয়েছে৷ বহু লেখক-কবি অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে; সভাপতির আসন অলংকৃত করেন ড. রামচন্দ্র মন্ডল৷ মুখ্য অতিথি ড. প্রবালকান্তি হাজরা, রণজিৎ কুমার নায়েক, পার্থসারথী দাশ, স্বপনকুমার মন্ডল, অজিতকুমার জানা, শান্তিরাম দাস, গৌরচাঁদ পাত্র, মিহির কুমার প্রধান, রণজিৎ দাস, সুভাষচন্দ্র মন্ডল, ড. সুজন কুমার বালা, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, সুদর্শন সেন, দুর্গা দাস, দিলীপ মন্ডল, বিকাশ পাত্র, মাণিক বারিক, নির্মল কুমার পাত্র, পবিত্রকুমার ভক্তা, প্রদীপ কুমার মাইতি, শিবাণী পাঁজা, সেক আসমত, হাবিবা খাতুন, অঞ্জনা মন্ডল, ভোলানাথ পাল, ধীরেন্দ্রনাথ প্রধান, অনিন্দিতা কামিলা, সোমনাথ দাস, অনিন্দ্য জানা, বামদেব মান্না, প্রসুন করণ, অয়ন জানা, বাসব বারিক, দেবকুমার জানা, সেক ফজলুর রহমান ও রাজকুমার পন্ডা প্রমুখ ব্যক্তিবর্গ৷
আলোচনা, আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ ও সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী দিবসের অনুষ্ঠান হয়৷ এই বই পার্বণ চলবে আগামী ২৬শে অক্টোবর, ২০২২ পর্যন্ত ( বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত)৷
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন; দুর্গা দাস ও জয়দেব মাইতি৷


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com