Khejuri Live:
ইড়িঞ্চির অবসারিকা ন্যাচারাল ইকো হাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হিজলী টাইড্যাল ক্যানেল পথ ধরে তৃতীয়বার উড়িষ্যা যাত্রার দিবসটিকে স্মরণ করে এক আলোচনা ও সাহিত্যসভা অনুষ্ঠিত হলো খেজুরীর দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে। বৈকালিক এই অনুষ্ঠানে সভাপতি করেন ড. প্রবালকান্তি হাজরা,প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রনজিৎ নায়ক ও বিশেষ অতিথি অমৃত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন কবি অজিত জানা, সুদর্শন সেন, স্বপন মন্ডল,কালীপদ মাইতি,ভূপাল মাইতি, মধুসূদন জানা, অসিত গিরি,মধুমিতা গিরি,প্রতীক জানা, দেবগোপাল মন্ডল প্রমুখ খেজুরী-চন্ডীপুর-ভূপতিনগর-নন্দীগ্ৰামের সংস্কৃতি অনুরাগীগণ। উপস্থিত সকলে বিশ্বকবির জীবন ও সাহিত্যকীর্তি নিয়ে বিশদে আলোচনা করেন। সংগীত পরিবেশন করেন মধুমিতা গিরি। কবিতা ও ছড়াপাঠে অংশগ্রহণ করেন সুভাষচন্দ্র ঘোড়াই, সমরেশ সুবোধ পড়্যা, দূর্গা দাস, বিমান নায়ক, অনিল সাউ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সম্পাদক ড. বিষ্ণুপদ জানা।

প্রসঙ্গত, ১৮৯৭ খ্রীষ্টাব্দের ২১ অক্টোবর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর তৃতীয়বার উড়িষ্যা যাত্রাকালে মেদিনীপুরের এই ঐতিহ্যবাহী হিজলী টাইড্যাল ক্যানেলটি অতিক্রম করেন পদ্মা বোটে চেপে।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com