সম্প্রতি খেজুরির ঐতিহ্যবাহী ডাকঘরটি হেরিটেজ নিদর্শন হিসেবে ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের পক্ষ থেকে। গত ১২ সেপ্টেম্বর রাজ্য হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের আরও ১২টি ঐতিহ্যবাহী নিদর্শনের সঙ্গে খেজুরীর প্রাচীনতম ডাকঘর ভবনটিও হেরিটেজ নিদর্শন হিসেবে ঘোষিত হয়েছে । খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র আবেদনের প্রেক্ষিতে গত ২০ জুন,২০২২ পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই সদস্যের এক প্রতিনিধিদল খেজুরি ডাকঘর পরিদর্শন করেন ও প্রতিনিধিদলের রিপোর্টের ভিত্তিতে খেজুরি ডাকঘরটি হেরিটেজ হিসেবে ঘোষিত হয়। খেজুরি ডাকঘরটি হেরিটেজ ঘোষিত হওয়ার ঘটনাটিকে স্মরনীয় করে রাখতে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র সহায়তায় ' মেদিনীপুর কালেক্টর্স ক্লাব ' বৃহস্পতিবার বিকেলে খেজুরির কশাড়িয়ায় ' খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র অফিসে ' স্যুভেনির ম্যাচবক্স ' অথবা ' স্মারক দেশলাই ' আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। স্মারক দেশলাইটির মোড়কের আবরন উন্মোচন করেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র সম্পাদক ও খেজুরির প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন সমিতি'র সহ: সম্পাদক সুমন নারায়ন বাকরা, মদনমোহন মহাপাত্র, বাবুলাল দাস,প্রশান্ত মন্ডল , খোকন মন্ডল প্রমুখ। মেদিনীপুর কালেক্টর্স ক্লাবের সম্পাদক সুদর্শন সেন জানান, আমরা মেদিনীপুরের ১০টি হেরিটেজ সাইটকে নিয়ে স্যুভেনিয়র ম্যাচবক্সের একটি সিরিজ প্রকাশ করবার চিন্তা ভাবনা নিয়েছি। খেজুরির ঐতিহ্যবাহী হেরিটেজ ডাকঘরটিকে নিয়ে আমাদের ' হেরিটেজ ' সিরিজের প্রথম ম্যাচবক্সটি রিলিজ করলাম আজ। অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রথমবার এমন ধরনের উদ্যোগ নেওয়া হলো ।
Khejuri Live: খেজুরি ডাকঘর স্মারক দেশলাই প্রকাশিত হল।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com