Khejuri Live: কলাগেছিয়ায় সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের খেজুরি-১ ব্লক কমিটির উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হল। ক্ষেত মজুরের বকেয়া মজুরি,১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিন কাজ ,৬০০ টাকা মজুরি, সামাজিক সুরক্ষা, কাজের গ্যারান্টির দাবিতে এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, লুট,চুরি,খুন, দুর্নীতি, সন্ত্রাস, হিংসা ,ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের খেজুরি-১ ব্লকের দ্বিতীয় সম্মেলন উপলক্ষে কলাগাছিয়া বাস স্ট্যান্ড থেকে ভূঁইয়া মোড় পর্যন্ত মিছিল হয় । মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য হিমাংশু দাস, চিত্ত দাস,রামকুমার মাইতি, শেখ জাহারাজ আলি,অতনু রায়, অনাদি দাস, সহ অন্যান্য নেতৃত্বগন।এরপর সংগঠনের পতাকা উত্তোলন শহীদ স্মরণের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন সেক জাহারাজ আলি। ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১২০ জন প্রতিনিধি নিয়ে কালিপদ মন্ডল নগর ও কমরেড দেবেন্দ্রনাথ দাস মঞ্চে কলাগাছিয়া সুকুমার সেনগুপ্ত ভবনের সম্মুখে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন সর্বভারতীয় ক্ষেত মজুর ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিমাংশু দাস।
বিদায়ী সম্পাদকের প্রতিবেদনের উপর ৯ জন কমরেড আলোচনায় অংশ নেন। সম্মেলন থেকে ২৫ জনের কমিটিতে সভাপতি রবিউল হোসেন, সম্পাদক -রামকুমার মাইতি, কোষাধ্যক্ষ- সঞ্জয় দোলুই নির্বাচিত হন। সম্মেলনে সমাপ্তি ভাষণ রাখেন - রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য- চিত্ত দাস। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অতনু রায়, পীযূষ রায়, রবীন্দ্রনাথ দোলুই,সেক মুস্তক সহ নেতৃত্বগন।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com