Khejuri Live: মিডনাপুর ডট ইনের সদস্য হেঁড়িয়া নিবাসী দিনেন্দু মান্না তাঁর কনিষ্ঠা কন্যা দেবাদ্রিতা'র অন্নপ্রাশনের অনুষ্ঠান না করে, দুপুরে খেজুরি ২ ব্লকের চারটি গ্ৰামের (অরকবাড়ী, চক অরকবাড়ী, সফরচটা ও বনবাসুড়িয়া) প্রায় ৪৫০ জন আমপান ঝড়ে ক্ষতিগ্রস্হ দু:স্থ মৎসজীবীদের রান্না করা খাবার বিতরণ করলেন। বনবাসুড়িয়া শিক্ষাকেন্দ্রে রান্নার ব্যবস্থা করা হয়েছিল*।
এই সংস্থার আর এক সদস্য তমলুক নিবাসী বিভাষকান্তি মন্ডল (বাবা নগেন্দ্রনাথ মন্ডল ও মা রাধারানী মন্ডলের স্মৃতিতে) ২০০ টি পরিবারকে রিচার্জেবল টর্চ লাইট প্রদান করলে। এছাড়া পূর্ব পাঁচুড়িয়া,পশ্চিম পাঁচুড়িয়া,নানকার গোবিন্দপুর, ওয়াশীলচক, উত্তর থানাবেড়্যা, দক্ষিণ থানাবেড়্যা, খেজুরী গ্রামে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্হ পরিবারগুলির হাতে কিছু শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হলো।
মিডনাপুর ডট ইনের পক্ষে সম্পাদক অরিন্দম ভৌমিক ছাড়াও সুদর্শন সেন, পার্থ দে, রাজকুমার দাস, জ্যোর্তিময় খাটুয়া, দীনেন্দু মান্না এই বিনামূল্যে জন আহার ও দু:স্থ মৎসজীবীদের ৭ দিনের শুকনো খাবারের প্যাকেট এবং ইমারজেন্সি লাইট বিতরণ কর্মসূচীটি রূপায়ন করেন। খেজুরীর মৎসজীবীদের পক্ষে গৌতম কুমার বেরা ও লক্ষী পাত্র এই কর্মসূচীতে সহায়তা করেন ।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com