রাজেশ শাসমল, হলদিয়াঃ বিধ্বংশী ঘূর্ণিঝড় আমফান এর প্রভাবে হলদিয়া শহর জুড়ে হারিয়ে যাওয়া সবুজ ফেরাতে নতুন করে বৃক্ষরোপণ করছে হলদিয়া এস সি,এস টি,অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি।আজ ওই সংগঠনের পক্ষ থেকে হলদিয়া রঘুনাথচক এলাকায় আকাশবানী,দেবদারু,মেহগিনি,লম্বু সহ প্রভৃতি গাছ লাগানো হয়।সহযোগিতা করে স্থানীয় বন্ধন ক্লাব।হলদিয়ার বিভিন্ন জায়গায় এই সংগঠন গাছ লাগায় ও গাছ রক্ষনাবেক্ষণ করেন।ওই সংগঠনের সভাপতি পেশায় স্কুল শিক্ষক ও পরিবেশ কর্মী রামপ্রসাদ দাস ছাড়াও কবি-সাহিত্যিক প্রাণনাথ শেঠ,হরিপদ নস্কর,সুকুমার শেঠ, প্রমুখরা সহযোগিতা করেন।
সংগঠনের সভাপতি রামপ্রসাদ দাস বলেন আমাদের লক্ষ্য - নতুন করে চারা রোপণ করা।চারাগাছ লাগানোয় উৎসাহ দান ও দূষণ প্রতিরোধে সহায়তা করা।এজন্যই আমাদের এই কর্মসূচী।কারণ পরিবেশ কে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com