রাজেশ শাসমল, হলদিয়াঃ করোনা ও আমফান এর জোড়া ধাক্কায় পীড়িত বাংলার দূর্দশাগ্ৰস্থ মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পাশে এসে দাঁড়ালো বঙ্গীয় আর্য সমাজ।গ্ৰাম থেকে শহর, জেলা থেকে রাজ্য সর্বত্র জায়গায় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কখনো খাদ্য সামগ্ৰী,কখনো রান্না করা খাবার।আবার বিধ্বংশী ঘূর্ণিঝড় আমফান এর জেরে ক্ষতিগ্ৰস্থ মানুষের হাতে ত্রিপল ও উপকূলবর্তী সর্বহারা মানুষের হাতে নগদ অর্থ তুলে দিয়েছে আর্য সমাজ পরিবারের সদস্যরা।বর্তমান পরিস্থিতিতে কয়েক হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে এই পরিবার।এর পাশাপাশি করোনা সংক্রমণের জেরে লকডাউন ও ভয়ঙ্কর আমফানের তান্ডবে রাজ্যের বেশ কিছু ক্ষতিগ্ৰস্থ পরিবারকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে যাদের করোনা ও আমফান উভয় এর কোপে পড়ে খুব কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে তাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।তাদের লক্ষ্য এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কিছুটা সাহায্য করা।তাদের এই কর্মপ্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে "ডলার ইন্ড্রাস্ট্রি" এই সমাজের প্রধান পৃষ্টপোষক দীনদয়াল গুপ্ত ও উপমন্ত্রী যোগেশ শাস্ত্রীর তত্বাবোধানে এই কর্মসূচী চলছে।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com