Khejuri Live: বিজ্ঞানের বই পাওয়া যাবে? যেমন ধরুন গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যার বই। পুরনো হলে চলবে। কত দাম লাগবে। কবে পাওয়া যাবে। ময়না থেকে খেজুরিতে এমনই ফোন এল দশম শ্রেণীর ছাত্র সর্বদীপ ভৌমিকের। পত্রিকা দেখে সর্বদীপ জেনেছিলেন খেজুরি হিন্দু মিলন মন্দির পাঠাগার থেকে পড়ার বই দেওয়া হচ্ছে। হাজারো প্রশ্ন ছিল ময়নার সর্বদীপ ভৌমিক এর। ময়নার উত্তর চংরাচক গ্রামের বাসিন্দা সর্বদীপ। দাদু পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শশাঙ্ক ভৌমিক। সর্বদীপ নেফ্রাইটিস রোগে আক্রান্ত। সে নিজে বই খুঁজে বেড়াচ্ছে বিজ্ঞান পড়ার জন্য। লকডাউনের বাজারে দোকানে বই নেই। এলাকা থেকে পাওয়া যায়নি। পছন্দের শিক্ষক দুরে বাড়ি হওয়ার দরুন বই দিতে পারছেন না। ফোনালাপের শিক্ষক অরিন্দম মাইতি ও তথ্যকর্মী সমীক পন্ডা হাজির হন সর্বদীপের বাড়ি। শশাঙ্ক ভৌমিকের কথায় জমি বিক্রি করে রাজনীতি করতে করতে পরিবারের দিকে নজর দিই নি। যারফলে আজকে আমাকে বই খুঁজে বেড়াতে হচ্ছে। তবে তিনি ভীষন খুশি হয়ে বলেন, শুভেন্দু অধিকারীর এলাকার বাসিন্দা আপনারা। আপনাদের মানবিক পরিচয়ে ভীষণ খুশি হলাম। সর্বদীপকে বই দিয়ে সাহায্য করেছেন খেজুরির শিক্ষক অরিন্দম মাইতি, শিক্ষক জয়দেব মাইতি, শিক্ষক রঞ্জন পট্টনায়ক, ছাত্র অরিন্দম হালুই প্রমুখ। লাইব্রেরির স্বেচ্ছাকর্মী ও নন্দীগ্রাম এক ব্লকের তথ্যকর্মী ভীষন খুশি ভাবী স্টার প্রাপকের পাশে দাঁড়াতে পেরে। আমরা সর্বদীপ এর পাশে আছি এই অঙ্গীকার রাখছি। শিক্ষক অরিন্দম মাইতি বলেন, বই এর অভাবে পড়তে পারবে না একজন মেধাবী ছাত্র এটা হতে পাটে না। ফোনের মাধ্যমে বইয়ের প্রয়োজন শুনে ময়না গিয়ে বই দিয়ে এলাম। পাশে দাঁড়াতে পেরে খুব খুশি।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com