Khejuri Live: "অন্য দলকে সমর্থন করবে, তৃণমূল থেকে সাহায্য নেবে, এটা রামকৃষ্ণ মিশন নয়"। এটা কোনও নীতিকথা নয়, এটা উপপ্রধানের কথা। এমনই বক্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তর্জা। বিজেপি দলের সমর্থক হওয়ায় জব কার্ড মিলবে না বলে সাফ জানিয়ে দিলেন শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু মাইতি। গত মঙ্গলবার শিমুলিয়া গ্রামের মানুষ ১০০দিনের কাজের জন্য জবকার্ডের আবেদন করতে গিয়েছিলেন পঞ্চায়েত দপ্তরে। অভিযোগকারী বাসুদেব পট্টনায়েক বিজেপি সমর্থক হওয়ায় তাঁর স্ত্রী কে জব কার্ড দেওয়া হবে না বলা হয়। পরে বাসুদেব পট্টনায়েক পঞ্চায়েত দপ্তরে যান। অভিযোগ উপপ্রধান দীপ্তেন্দু মাইতি শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে বসেই সিগারেটে টান দিতে দিতে বাসুদেব পট্টনায়েককে হুমকি দেন। কোনও জব কার্ড করে দেওয়া হবে না। যেখানে খুশি অভিযোগ জানান। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি৷ ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে উপপ্রধানের এমনই বক্তব্য। তাঁর কথায়, অন্য দল করবে আর সুবিধা নেওয়ার সময় তৃণমূল? এটা রামকৃষ্ণ মিশন নয়। কোনও কার্ড করে দেওয়া হবে না। যেখানে খুশি অভিযোগ জানান। আর এই ঘটনার ভিডিও প্ৰকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয় ভিডিও। অভিযোগকারী বাসুদেব পট্টনায়েক বলেন, আমি ও আমার এলাকার যারা বিজপি বা অন্য কোনও রাজনৈতিক দলের সমর্থক সকলেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছি। কোনও সুযোগ সুবিধা পাই না। আজ উপপ্রধান দীপ্তেন্দু মাইতি আমাদের সাথে খারাপ ব্যাবহার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তৃণমূল ছাড়া অন্য দলের সমর্থকদের জন্য সরকারি কোনও সুযোগ-সুবিধা নেই। জবকার্ড করে দেওয়া হবে না। যেখানে খুশি অভিযোগ জানান। বাসুদেব বাবু আরও বলেন, এই ঘটনার পরেই বুধবার ভগবানপুর-১ ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি। বিডিও বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
আর এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। অভিযুক্ত তৃণমূল উপপ্রধান দীপ্তেন্দু মাইতি বলেন, আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি। পরিকল্পনা মতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে কিছু যুবক। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এই প্রসঙ্গে ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, বিষয়টি শুনেছি। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। বিজেপি কর্মীরা পরিকল্পনা মতো তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com