Khejuri Live: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খেজুরি। খেজুরি-২ ব্লকের কটকা দেবীচক, গোড়াহার এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। গত কয়েকদিন ধরেই খেজুরিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ লেগেছিল। রবিবার সকালে সংঘর্ষ বাড়ে। বোমাবাজি, বাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হন উভয় দলের সমর্থকরা। গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক তাপস দলুই বলেন, পবিত্র দাসকে লক্ষ করে গুলি চালায় তৃণমূল কর্মীরা। গুলি লাগার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথ আটকায় তৃণমূল। পবিত্র সহ আমাদের ৬জন কর্মী জখম হয়েছেন। সকলেই চিকিৎসাধীন। প্রশাসনের নিরব ভূমিকার জন্য দিনের আলোতে গুলিবিদ্ধ হতে হল বিজেপি কর্মীকে। এই ঘটনার পরেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়াতে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। কয়েকদিন ধরে গন্ডগোল চললেও পুলিশের তৎপরতা নেই বলে দাবি বিজেপির। খেজুরির বিধায়ক রনজিত মন্ডল বলেন, সিপিএম ও বিজেপি এক হয়ে নাটক করছে। তৃণমূলের কেউ এঘটনায় জড়িত নেই।বাড়ি ভাঙার টাকা পাওয়া নিয়ে একটা অভিযোগ উঠেছিল তরফে, অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধান করাও হয়েছে।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com