Skip to main content

খেজুরিতে মালঞ্চ ইটাবেড়িয়া সাংস্কৃতিক সংস্থা ও ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের প্রাক্তনীদের ত্রাণ বিতরণ

   Khejuri Live: খেজুরিতে মালঞ্চ ইটাবেড়িয়া সাংস্কৃতিক সংস্থা ও ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের প্রাক্তনীরা ত্রাণ বিতরণ করলেন। খেজুরি-১ ব্লকের কামদেবনগর ও কলাগেছিয়াতে সোমবার ত্রাণ বিতরণ করেন দুই সংস্থা। কামদেবনগর ফ্রেন্ডস সোসাইটির সহযোগিতায় বিএড প্রাক্তনীরা ত্রাণ সাহায্য করেন। কামদেবনগর ও কলাগেছিয়ার ১৫০পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা। মালঞ্চ ইটাবেড়িয়া সাংস্কৃতিক সংস্থার পক্ষে সোমনাথ সামন্ত ও ফ্রেন্ডস সোসাইটির সম্পাদক বিশ্বজিত মাইতি উভয় সংস্থাকে দুর্দিনে খেজুরির পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।


Comments