Khejuri Live: কোভিড ১৯ ব্যাধির ফলে পূর্ব মেদিনীপুরের প্রান্তিক জনপদ খেজুরির গ্রামীন অর্থনীতির ভিত দুর্বল হয়ে পড়েছে। আর সেই দুর্বল জায়গায় শেষ পেরেকটি পুঁতেছে সাম্প্রতিক সাইক্লোন আমফান। প্রবল ভয়ংকর তাণ্ডব নষ্ট করে দিয়েছে খেজুরির অর্থনীতি। বিশেষ করে খেজুরি-২ ব্লকের সমুদ্র সংলগ্ন বসবাসকারী মানুষদের স্মৃতিতে ফিরেছে ২০০ বছরের প্রাচীন সাইক্লোনের ভয়াল রূপ। কথিত ২০০বছর আগের ঝড় খেজুরির প্রাচীন বন্দর, টেলিগ্রাফ অফিস , পোস্ট অফিস সহ ইংরেজ ঔপনেবেশিক ইতিহাসকে নিশ্চিন্হ করে দেয়। এই খেজুরিতেই অর্থনৈতিক , প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড ১৯ জনিত কারনে সামাজিক নানা সমস্যায় জর্জরিত প্রান্তিক ,কৃষিজীবি ও মূলত পিছিয়ে পড়া বর্গের মানুষ জন। মানুষের পাশে দাঁড়াচ্ছেন বহু মানুষ। প্রয়োজনীয় ত্রান সাহায্য ও সামগ্রী দিচ্ছেন। খেজুরির অন্যতম অগ্রনী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সর্বোদয় সংঘ প্রবাসী ভারতীয় অমর ব্যানার্জী এবং দেউলি নিবাসী খেজুরি কলেজের অধ্যাপক সমীর সিং এর অর্থানুকূল্যে অনুরূপ ত্রান বিতরন করা হয়। খেজুরি-২ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০০টি দুঃস্থ পরিবারকে।সংস্থার পক্ষে সম্পাদক সুব্রত মাইতি পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী সহ স্বাস্থ্য পরিষেবার জিনিসপত্র তুলে দেন। সহযোগিতা করেন আশুতোষ সাহু,স্বপন দাস, অমরেশ মাইতি,শিক্ষক ও সমাজসেবী সমীর সিং, সুমন নারায়ন বাকরা , অরিন্দম মাইতি,জয়দেব মাইতি ,সুনীপ মাইতি, গৌতম পন্ডা,শক্তিপদ পাল,সেক আসমত সহ অন্যান্যরা। নিজকসবা ,খেজুরি ও জনকা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড় ও ব্যাধি বিদ্ধস্ত মানুষের দীশাহীন জীবনে ঔষধি প্রদান মানবিক পরশ এনেছে। সর্বোদয় সংঘের উদ্যোগে এই কাজ নবতম সংযোজন। এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, শ্যামল মিশ্র, সমুদ্ভব দাস প্রমুখরা।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com