Skip to main content

খেজুরিতে দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্রপাতি প্রদান

Khejuri Live: 
দিব্যাঙ্গদের সহায়তা করলেন কামারদা পঞ্চায়েত। পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে ট্রাই সাইকেল, হুইল চেয়ার, শ্রবন যন্ত্র, ফিজিওথেরাপি যন্ত্র, ব্লাইন্ড স্টিক প্রদান করা হয়। পঞ্চায়েত ভবনে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক রনজিত মন্ডল। উপস্থিত ছিলেন খেজুরি-১ ব্লকের বিডিও তীর্থঙ্কর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, পূর্ত কর্মাধক্ষ নির্মল পাত্র, উপ-প্রধান বিশ্বনাথ মালিক সহ পঞ্চায়েত প্রতিনিধিগণ। এদিন প্রায় ৫০জনকে সাহায্য প্রদান করা হয়। ২৪ জনকে ট্রাই সাইকেল,
হুইল চেয়ার এবং ১০জনকে 
শ্রবন যন্ত্র দেওয়া হয়। পাশাপাশি 
ফিজওথেরাপি যন্ত্র ২ জনকে,ব্লাইন্ড স্টিক ৪ জনকে দেওয়া হয়।  ও অন্যান্য যন্ত্রপাতি দেওয়া হয় ১০জনকে।
এছাড়াও ১০ জনকে ত্রিপল বিলি করা হয়।

Comments