Khejuri Live: খেজুরিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন যুবক। শনিবার খেজুরি-২ ব্লকের বিদ্যাপীঠ স্কুল (খেজুরি আদর্শ বিদ্যাপীঠ) মাঠে কর্মিসভা করেন তৃণমূল নেতৃত্ব। কর্মিসভায় খেজুরির বিধায়ক রনজিত মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন খেজুরি-২ ব্লক এলাকার সক্রিয় বিজেপি কর্মীরা। খেজুরি-২ ব্লকের সক্রিয় বিজেপি নেতা ইন্দ্র করন তৃণমূলে যোগদান করেন। ইন্দ্র করন সহ এদিন তৃণমূলে বেশ কয়েকজন যুবক যোগদান করেন বলে তৃণমূল সুত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের পর থেকে খেজুরি-২ ব্লকে বিজেপি সক্রিয় হয়েছিল। বিজেপি নেতা হিসেবে এলাকায় পরিচিত হয়েছিলেন ইন্দ্র করন। বেড়েছিল বিজেপির সাংগঠনিক শক্তি। কিন্তু শনিবার বিজেপির ঘর ভাঙল খেজুরির বিধায়ক রনজিত মন্ডল। বিজেপির সক্রিয় কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দলে স্বাগত জানান তিনি। ফলে চিন্তায় পড়েছে খেজুরি বিধানসভা বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রনজিত মন্ডল সহ খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, উপপ্রধান সমুদ্ভব দাস, ব্লক তৃণমূল সভাপতি দেবাশীষ দাস প্রমুখ।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com