Khejuri Live: খেজুরিতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দখল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নব নিযুক্ত উচ্ছ্বসিত বিজেপি কর্মীরাই পতাকা লাগিয়েছেন পার্টি অফিসগুলিতে-দাবি বিজেপির। শুক্রবার শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার খবরে আলোড়ন শুরু হয় রাজ্যের পাশাপাশি খেজুরিতেও। শুক্রবার রীতিমতো বোম ফাটিয়ে উৎসব পালন করেন বিজেপি কর্মীরা। তৃণমূলের অভিযোগ খেজুরি-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার বীরবন্দর, পাটনা, মধ্য পাটনা, আলাইচক, কন্ঠিবাড়ি, আলাইচক এলাকার ৬টি পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। ভাঙচুর চালানোর পাশাপাশি পার্টি অফিসগুলিতে বিজেপির পতাকা তুলে দেওয়ার অভিযোগও তোলেন বীরবন্দর পঞ্চায়েতের তৃণমূল সভাপতি সেক নওসেদ আলি। তার মতে মদ্যপ বিজেপি কর্মীরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। পতাকা ছিঁড়ে বিজেপির পতাকা লাগিয়েছে। বিজেপির খেজুরি-১ পূর্ব মন্ডল সভাপতি সুমন দাস বলেন, গতকাল ফোনের মাধ্যমে বীরবন্দর পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক যুবক তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
বিজেপিতে যোগদান করার পরই উচ্ছ্বসিত নব নিযুক্ত বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা খুলে পার্টি অফিসগুলোতে বিজেপির পতাকা লাগিয়েছে। পার্টি অফিসে লাগানো পতাকাগুলো আবার পুলিশ খুলে দিয়েছে। ভাঙচুর করার ঘটনার সাথে বিজেপির কেউই জড়িত নয়। ওরা বিজেপির বদনাম করার জন্য নিজেরা ভাঙচুর করে এইসব বলছে। প্রসঙ্গত শনিবার সকালে পার্টি অফিস ভাঙচুর ও দখলের প্রতিবাদে তৃণমূল কর্মীরা মিঞামোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বীরবন্দর কন্ঠিবাড়ি এলাকায় রয়েছে পুলিশি টহল।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com