উপস্থিত ছিলেন খেজুরি এরিয়া কমিটি সম্পাদক মৃন্ময় মাইতি, স্বদেশ মাইতি, অতুল্য উকিল ,প্রদীপ মণ্ডল, শেখ মহরম, সিদ্ধার্থ দাস, বিপদভঞ্জন দাস, বিশ্বজিৎ দিন্দা, সন্তোষ বারুই, নন্দ দাস, উত্তম দোলাই, শেখ খালেক, কল্পনা মন্ডল, অম্লান পাত্র সহ এলাকার শাখা সম্পাদক, পার্টির সদস্য, সমর্থকগন। অফিস খোলার সাথে সাথে জনকা,নিজকশবা অঞ্চলের কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্যা প্রতিমা মন্ডল। দুটি অঞ্চল মিলে ৪৮ টি বুথের বুথ কনভেনারগন উপস্থিত ছিলেন। আগামী ২৬শে নভেম্বর সারা দেশব্যাপী ধর্মঘট সফল করে তোলার জন্য কনভেনশনে আলোচনা হয়। ২০০৬ সাল থেকে খেজুরিতে তৃণমূল দুষ্কৃতকারীদের হাতে ১৬জন কমরেডের প্রাণ গিয়েছে।তাদের স্মরণ করে এদিনের সভা শুরু হয়। আগামী দিনের লড়াই, আন্দোলনকে শক্তিশালী করতে গ্রামে, গ্রামে, অঞ্চলে, অঞ্চলে ব্যাপক প্রচারের মধ্য দিয়ে তৃণমূল ,বিজেপিকে খেজুরির মাটিতে পরাস্ত করার আহ্বান জানান নেতৃত্বগন।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com