রাজা রামমোহন ও দ্বারকানাথের মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন খেজুরীতে
Khejuri Live: খেজুরী বন্দর সংলগ্ন স্থানে খেজুরী হেরিটেজ
সুরক্ষা সমিতির উদ্যোগে ও খেজুরী সার্বিক উন্নয়ন সমিতির সহযোগিতায় রাজা রামমোহন রায় ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের চতুর্থ বার্ষিক মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। সভার প্রথমে রাজা রামমোহন রায় ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মূর্তি দুটিতে মাল্য দান করেন সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না ও সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত সকলে দুই মনীষীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি গঠনের তাৎপর্য ব্যাখ্যা করেন ড. রামচন্দ্র মন্ডল, নব জাগরণের পথিকৃৎ রাজা রামমোহন সম্পর্কে বক্তব্য রাখেন শান্তিরাম দাস, বাঙালি উদ্যোগপতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সমন্ধে বক্তব্য রাখেন পার্থসারথি দাশ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন নারায়ন বাকরা। উপস্থিত ছিলেন সুদর্শন সেন, দূর্গা দাস , জয়দেব মাইতি, ভগীরথ সর্দার প্রমুখ।
প্রসঙ্গত, ইং ১৮৩০ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর রাজা রামমোহন রায় কলকাতা থেকে ' ফোর্বস ' স্টীমারে খেজুরী এসে রাত্রিযাপন করেন। পরদিন খেজুরী বন্দর থেকে আলবিয়ন জাহাজে বিলেত যাত্রা করেন। যাত্রার পূর্বে খেজুরী বন্দরের কর্মচারী ও স্থানীয় অধিবাসীবৃন্দ রামমোহনকে বিদায় সংবর্ধনা জানান। ৪ মাস ২৩ দিন পরে তিনি ইংলন্ডের লিভারপুল বন্দরে পৌঁছান। ইংলন্ডের ব্রিস্টল শহরেই ইং ১৮৩৩ খ্রীষ্টাব্দের ২৭ সেপ্টেম্বর প্রয়াত হন।
খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি রাজা রামমোহন রায়ের খেজুরী আগমনের দিনটিকে স্মরণে রেখে ইং ২০১৭ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর রাজা রামমোহন রায় ও দ্বারকানাথের মূর্তি প্রতিষ্ঠা করে ও প্রতিবছর এই দিনটি মূর্তি প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করে থাকে। উল্লেখ্য, পরবর্তীকালে দ্বারকানাথও ইং ১৮৪২ ও ১৮৪৫ খ্রীষ্টাব্দে দুবার খেজুরী বন্দর থেকে বিলাত যাত্রা করেছিলেন।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com