Khejuri Live: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪০বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল হেঁড়িয়াতে। মম্গলবার হেঁড়িয়া আঞ্চলিক কমিটির ডাকে হেঁড়িয়া সুকুমার সেনগুপ্ত ভবনে যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। সাধারণ জনজীবনের জ্বলন্ত সমস্যা গুলি সমাধানের দাবি জানিয়ে বামেদের দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সহ কৃষক, ক্ষেত মজুর ছাত্র ,যুব, মহিলা, সহ সমস্ত সংগঠনগুলির যৌথ আহ্বানে আগামী ২৬ শে নভেম্বর,২০২০ সর্বভারতীয় ধর্মঘট সফল করার ডাক দিয়ে হেঁড়িয়াতে মিছিল করেন বামেরা । নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস মিশ্র, ঝাড়েশ্বর বেরা, হেঁড়িয়া আঞ্চলিক কমিটির সম্পাদক অতনু রায়, সভাপতি শেখ শাকিল প্রমূখ নেতৃত্ব গন। মিছিলের পর হেঁড়িয়াতে কনভেনশন হয়। সিপিএম নেতা হিমাংশু দাসে বলেন আগামী দিনে শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যত অন্ধকার।
বিজেপি ২০১৪ সালে "প্রতিবছর দু'কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদি সরকার কথা রাখেনি, আজ তারা শিক্ষিত বেকার যুবক-যুবতী সহ শ্রমজীবী মানুষ, এমনকি পরিযায়ী শ্রমিকদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। দেশ ও দেশের মানুষ আজ বিপন্ন তাই আগামী ২৬ শে নভেম্বর এর ধর্মঘট সফল করার ডাক দিয়ে কনভেনশনে উপস্থিত নেতৃত্বগণ বক্তব্য রাখেন এবং ধর্মঘট সফল করার জন্য একগুচ্ছ কর্মসূচি কনভেনশনে যুব নেতৃত্বগন গ্রহণ করেন। খেজুরিতে এখন মানুষের ভুল ভাঙছে। তাই দলে দলে মানুষ আসছেন লাল ঝান্ডা হাতে নিয়ে। প্রতিবাদে প্রতিরোধে সামিল হচ্ছেন খেজুরি বলেই দাবি হিমাংশু দাসের। তিনি আরও বলেন, আগামী দিনে শত শহীদের রক্তে রাঙা খেজুরি, নন্দীগ্রামের মানুষ আবার ঘুরে দাঁড়াবার শপথ গ্রহণ করছে।


আপনাদের মতামত অবশ্যই জানান
ReplyDelete