বিজেপির র্যালিতে বাধা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাধাখালি
নেত্রীর পথ আটকানোর খবর বিজেপি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় মাধাখালিতে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় দু'পক্ষের মধ্যে। লাঠি, বাঁশ, ইট নিয়ে শুরু হয় সংঘর্ষ। যারফলে উভয় দলের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয় সাংবাদিক ও পুলিশ কর্মীদের।প্রসঙ্গত এদিন বিকেলে জুখিয়াতে তৃণমূলের সভা ছিল। ভগবানপুরের বিধায়ক অর্দ্ধেন্দু মাইতি সেই সভায় উপস্থিত ছিলেন। ভারতী ঘোষের পথ আটকেছে বিজেপি, এই অভিযোগকে অস্বীকার করেছেন বিধায়ক অর্দ্ধেন্দু মাইতি। তিনি বলেন, বিকেল ৩টের সময় জুখিয়াতে আমাদের সভা চলাকালীন বিজেপি র্্যালি করে। তারপর এক্তারপুরে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তিনবার আটকানোর চেষ্টা করল। এভাবে বিজেপিকে আটকানো যায় না।
Khejuri Live: রাজ্য রাজনীতিতে বার বার উঠে আসা নাম পূর্ব মেদিনীপুর। জেলায় রাজনৈতিক ময়দানে কোনও রাজনৈতিক দল মাটি ছাড়তে নারাজ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষে রাজনৈতিক দলগুলি বিভিন্ন কর্মসূচী নিয়েছে। আর কর্মসূচী ঘিরেই ছড়াচ্ছে উত্তেজনা, মারধর, পার্টি অফিস ভাঙচুর সহ সাংবাদিক আক্রান্ত হওয়ার মতো ঘটনা। রবিবার বিকেলে এমনই ঘটনা ঘটল ভূপতিনগর থানার মাধাখালিতে। বিজেপির র্্যালিকে ঘিরে তৃণমূল-বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, মারধর শুরু হল। রবিবার বিজেপির কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য নেত্রী ভারতী ঘোষ। বিজেপির অভিযোগ জুখিয়াতে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি নেত্রী ভারতী ঘোষের গাড়ি আটকায়। মাধাখালি থেকে জুখিয়ার পথে বিজেপির র্্যালি রুখতে তৃণমূল রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকায় বলেও অভিযোগ।
নেত্রীর পথ আটকানোর খবর বিজেপি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় মাধাখালিতে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় দু'পক্ষের মধ্যে। লাঠি, বাঁশ, ইট নিয়ে শুরু হয় সংঘর্ষ। যারফলে উভয় দলের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয় সাংবাদিক ও পুলিশ কর্মীদের।প্রসঙ্গত এদিন বিকেলে জুখিয়াতে তৃণমূলের সভা ছিল। ভগবানপুরের বিধায়ক অর্দ্ধেন্দু মাইতি সেই সভায় উপস্থিত ছিলেন। ভারতী ঘোষের পথ আটকেছে বিজেপি, এই অভিযোগকে অস্বীকার করেছেন বিধায়ক অর্দ্ধেন্দু মাইতি। তিনি বলেন, বিকেল ৩টের সময় জুখিয়াতে আমাদের সভা চলাকালীন বিজেপি র্্যালি করে। তারপর এক্তারপুরে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তিনবার আটকানোর চেষ্টা করল। এভাবে বিজেপিকে আটকানো যায় না।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com