সুদর্শন সেন
Khejuri Live: আজ বাংলার প্রথম শহীদ, অগ্নিযুগের অগ্নি শিশু ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবস। এই দিনটির তাৎপর্য আমাদের সকলেরই জানা। মেদিনীপুরের এই অকুতোভয় কিশোর বিপ্লবী তাঁর আত্মোৎসর্গের মধ্য দিয়ে তৎকালীন সারা বাংলায় স্বাধীনতাকামী মানুষের মনে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গের যে প্রেরনা যুগিয়ে ছিলেন -- তাঁর মূল্যায়ন বোধহয় আজও সঠিকভাবে হয় নি। আসলে অগ্নিযুগের এই বিপ্লবীদের দীর্ঘদিন ধরে সশস্ত্র বিপ্লবী বলে যোগ্য সন্মান দেওয়া হয় নি। ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৫ ই আগষ্টের পূর্বে ক্ষুদিরামের নাম উচ্চারণ করাও দেশদ্রোহিতা বলে গন্য করা হতো। বিপ্লবের যে মহান আদর্শ ক্ষুদিরাম তৎকালীন পরাধীন ভারতবাসীর মনে চারিয়ে দিতে পেরেছিলেন সেই আদর্শ পরবর্তী বছরগুলিতে হাজার হাজার বিপ্লবীকে নির্ভয়ে স্বদেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত হতে প্রেরণা যুগিয়েছিল। তাই তাঁর ত্যাগ, দেশের জন্য আত্ম বলিদানের ঘটনা কখনও মলিন হবার নয়। আমরা খেজুরীবাসী হিসেবে গর্ববোধ করতে পারি একারনেই যে এই খেজুরীর মাটিতেও তাঁর পবিত্র পদরজ মিশে আছে। ইংরেজী ১৯০৭ খ্রীষ্টাব্দের মার্চ মাসে দোলপূর্নিমার সময় খেজুরীর ঠাকুরনগরে বেশ কয়েকদিন ধরে যে দোলের মেলা সাড়ম্বরে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐ মেলায় তিনি উপস্থিত হয়ে স্বদেশী দ্রব্য গ্ৰহণ ও বিদেশী দ্রব্য বয়কটের কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। এই কর্মসূচীর সমর্থনে লিফলেট মেলায় আগত মানুষদের মধ্যে বিলি করে ছিলেন বলেও জানা যায়।
তাই ক্ষুদিরামের স্মৃতিধন্য এই ঠাকুরনগর বাসস্ট্যান্ড সংলগ্ন মেলা প্রাঙ্গণে ক্ষুদিরামের একটি মূর্তির নির্মাণ হওয়া আশু প্রয়োজন। খেজুরীতে ক্ষুদিরামের একদা উপস্থিতির এই বিস্মৃতপ্রায় ইতিহাসকে ভাবী প্রজন্মের কাছে তুলে ধরতে খেজুরীর শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদেরকেই এই কাজে এগিয়ে আসতে হবে

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com