সমরেশ সুবোধ পড়িয়া
Khejuri Live: পূর্বচড়া নেতাজী পাঠচক্রের আয়োজনে রবি পূজা ও শ্রদ্ধাজ্ঞলি৷ প্রথমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের আলোচনা শুরু৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিল শিশু শিল্পী রেয়না মন্ডল৷
মহামারি করোনাকালে সোশ্যাল ডিসট্যান্স মেনে আজকের বাইশে শ্রাবণ রবীন্দ্র শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে খেজুরীর বিশিষ্টবর্গ অনেকেই উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন - বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র গবেষক মাননীয় ড. প্রবালকান্তি হাজরা৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে আলোচনায় অংশগ্রহণ করেন - বিশিষ্ট সাহিত্যিক পার্থসারথী দাশ, রণজিৎ দাস, বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, দুর্গা দাস, তরুন কুমার দাস, শঙ্করী মন্ডল, বিমল সর্দার, সবিতা সাউ, শংকরী সাউ, প্রভাতী সাউ, রতন সাউ, অঞ্জনা মন্ডল সহ আরও অনেক কবি সাহিত্যিক মন্ডলী৷
রবীন্দ্র গবেষক প্রবালবাবুর সংক্ষিপ্ত আলোচনায় অনেক নতুন তথ্যদান করলেন৷ অনেকে কবিগুরুর জীবনী আলোচনা করলেন এবং স্বরচিত কবিতা পাঠ করলেন৷ অনাড়ম্বর এই অনুষ্ঠানটি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা ও সঞ্চালনা করলেন বিশিষ্ট কবি জয়দেব মাইতি মহোদয়৷
রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন - অঞ্জনা মন্ডল, রূপালী মাইতি এবং গণেশচন্দ্র মাইতি৷ আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন - নেতাজী পাঠচক্রের সর্বাধিনায়ক শিক্ষারত্ন, বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ মাননীয় স্বপন কুমার মন্ডল মহোদয়৷

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com