Khejuri Live: আজ রাখি বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল। পাশাপাশি খেজুরি-২ ব্লকের তথ্য ও সংস্কৃতি মঞ্চে এদিন আড়ম্বরপূর্ণ রাখী বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রনজিত মন্ডল, খেজুরি-২ ব্লকের বিডিও রমল সিং বির্দি, ডা. পার্থপ্রতিম দাস, অসীম মন্ডল সহ সকল নেতৃত্ব ও কর্মীরা। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন বিধায়ক রনজিত মন্ডল। রবীন্দ্রনাথকে স্মরণ করে রাখীবন্ধনের মাধ্যমে উপস্থিত সকলকে পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেন নেতৃত্ব।



Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com