আচার্য্য এসেছিলেন কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠে আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬০তম জন্মদিবস উদযাপিত হল
Khejuri Live: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬০তম জন্মদিবস আজ। আড়ম্বরের সাথে আচার্য্যের জন্মদিবস উদযাপিত হল কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠে। বিদ্যালয় প্রাঙ্গনে আচার্য্যের মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাতৃপ্রসাদ মিশ্র, প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, অ্যালামনী অ্যাসোশিয়েশনের সম্পাদক সুজিত মাইতি, শিক্ষক ড. মিহিরকুমার প্রধান, প্রাক্তন ছাত্র দুর্গা দাস, অর্ণব দাস, তুষারকান্তি মিশ্র, চন্দন ত্রিপাঠী, সত্যব্রত মিশ্র প্রমুখ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । প্রসঙ্গত, আচার্য্য এসেছিলেন কলাগেছিয়া জাতীয় বিদ্যালয়ে (কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ)। সালটা ছিল ১৯২৪। ১৫ই জানুয়ারী আচার্য্য বিদ্যালয়ে এসেছিলেন। কলাগেছিয়া জাতীয় বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রেখেছিলেন তিনি। রাত কাটিয়েছিলেন বিদ্যালয়ের হোস্টেলে। সেই স্মৃতি বিজড়িত দিন স্মরণীয় বিদ্যালয়ের ইতিহাসে। প্রতিবছর আড়ম্বরপূর্ণভাবে আচার্য্যের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত থাকত ছাত্র-ছাত্রীরা। কিন্তু বর্তমান সময়ে করোনার গ্রাসে বন্ধ হয়েছে স্কুল পড়ুয়াদের যাতায়াত। শিক্ষক ও ছাত্র সংগঠনের সদস্যরা স্মরণ করলেন আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের আগমনের কথা।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com