Khejuri Live : বাংলার প্রথম শহীদ কিশোর বিপ্লবী ক্ষুদিরামের ১১৩ তম আত্মোৎসর্গ দিবসটি আজ খেজুরি বিদ্যাপীঠ চৌরঙ্গী বাসস্ট্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে পালন করলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরি আঞ্চলিক ইউনিটের সদস্যগণ। ভাবগম্ভীর এই সভায় প্রথমে ধূপ জ্বেলে, ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত আয়োজক কমিটি'র সদস্যগণ। এরপর সভায় সংক্ষিপ্তভাবে বাংলার প্রথম শহীদ , মেদিনীপুরের বীর বিপ্লবী ক্ষুদিরামের জীবন ও ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্ৰামে তাঁর মহান ভূমিকার কথা তুলে ধরেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের সভাপতি ও খেজুরীর প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল, সম্পাদক সুমন নারায়ন বাকরা, সহ সম্পাদক সুদর্শন সেন, সদস্য কুন্তলকান্তি মন্ডল ।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...



Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com