Khejuri Live: খেজুরি-১ ব্লক, ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নেতাজী পাঠচক্রের শিশু রক্ষনাগার। লকাডাউনের আগেই বুধবার পূর্বচড়া নেতাজী পাঠচক্রের শিশুরক্ষণাগারের অভিভাবকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। চাল ,আলু ও ডাল দেওয়া হয়। অভিভাবকদের করোনা প্রতিরোধে সরকারী নির্দেশ মেনে চলার অনুরোধ জানান পাঠচক্রের সভাপতি স্বপনকুমার মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. প্রবালকান্তি হাজরা, বিজয়া মণ্ডল, সম্পাদক মহেশ্বর সাউ প্রমুখ। আগামী ৩১শে জুলাই পর্যন্ত শিশুরক্ষনাগার বন্ধ থাকবে বলে সভাপতি জানান। পাশাপাশি দেউলপোতা গ্রাম্য গোষ্টীর উদ্যোগে খাদ্য সামগ্রী, বস্ত্র, ত্রিপল বিতরণ করা হয় বুধবার। দেউলপোতা লয় গ্রাম্য গোষ্টীর ক্লাব প্রাঙ্গনে ৫০জন মহিলার হাতে তুলে দেওয়া হয় শাড়ি, খাদ্যসামগ্রী। এছাড়াও আমফানে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল। এদিনের অনুষ্ঠানে ক্লাব সভাপতি নির্মল পাত্র, সম্পাদক তনুজ বেরা, রত্নদ্বীপ সামন্ত, তরুনাভ দাস, সমীক পন্ডা, সোমনাথ সামন্ত সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণ রুখতে উভয় সংগঠনই সামাজিক দূরত্ব মেনে সামগ্রী বন্টন করেন।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com