#ছোট_গল্পের আকারে মর্মান্তিক ঘটনা তুলে ধরলেন সমরেশ সুবোধ পড়িয়া
Khejuri Live: অঙ্কিতা ও মালবিকা জুখিয়া কুঙরনারায়ণ বাণী মন্দির বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণীতে পড়ে৷ দুইজন বোন পড়ালেখায় বেশ ভালো৷ জুখিয়া অঞ্চলের স্থানীয় কয়েকটি গ্রামের মধ্যে বামুনিয়া গ্রাম কৃষিকার্যে অগ্রণী এবং অন্যান্য কৃষকদের থেকে নানান প্রকারের কৃষিজ ফসল উৎপাদনে অনেক এগিয়ে৷ বিভিন্ন রকমের ফসল উৎপাদনে কঠোর পরিশ্রম করেন দুই ভাই অভিজিৎ সাহু ও তার ভাই মানিক সাহু৷ অঙ্কিতা ও মালবিকা দুই তুতোবোন অভিজিৎ ও মানিক বাবুর মেয়ে৷ এখন করোনা লকডাউনের জন্য বিদ্যালয় বন্ধ আছে৷ তাই সবাই বাড়িতে থেকে পড়াশোনা, খেলাধুলা, গান, আবৃত্তি, আঁকা প্রভৃতি নানান এক্টিভিটি করে থাকে৷ দুই তুতোবোনের ভীষণ মিল, একসঙ্গে থাকা, পড়া সবেতেই৷
আজ দুপুরে দুইতুতোবোন খেলা করছিল পুকুরের ধারে৷ বাড়ি থেকে পুকুরের দূরত্ব খুব একটা বেশী নয়৷ তাদের মায়েরা গৃহস্থ কর্মে ব্যস্ত ছিলেন৷ ছোটবোন মালবিকা পুতুলের বিয়ে দেওয়া খেলতে গিয়ে পুকুর থেকে জল আনতে যায়৷ বর্ষার জলে শেওলা জমে যাওয়ায়, পুকুরের ঘাটে পুতুলের বিয়ের জল আনতে গিয়ে পা হড়কে পড়ে যায় জলে৷ সাঁতার না জানা মালবিকা হাবুডুবু খেতে থাকে৷ এটি দেখে সাঁতারে পটু ভীষণ সাহসিনী অঙ্কিতা তার তুতোবোনকে পুকুর থেকে তুলতে ঘাটে নেমে যায়৷ অসহায়া মালবিকা দিদিকে জাপটে ধরে৷ জলে নামলে এমনিতেই সবার শক্তি কমে যায়, তার উপর এগারো বছরে সদ্য কিশোরী মেয়ে অঙ্কিতা তার বোন মালবিকাকে টানতে গিয়ে, দুইজনের কিছুক্ষণ জলের মধ্যে টানাটানিতে শক্তিক্ষয় হতে থাকে৷ এইভাবে দুইজনে বাঁচার ও বাঁচানোর তীব্র আপ্রাণ প্রচেষ্টায় সাহসিনী অঙ্কিতা বোনকে বাঁচাতে বাঁচাতে পুকুরের গভীরে তলিয়ে যায়৷
আজ জুখিয়া শ্মশানে বহু মানুষের উপস্থিতিতে দাহকার্য সম্পন্ন করা হয়৷ এলাকায় সবাই শোকমগ্ন৷ পরিবারের সবাইকে সমবেদনা জানানোর পরে;"সাহসিনী অঙ্কিতা আজ নেই, তার আন্তরিক সাহসী ভূমিকাকে স্যালুট জানাই" - এই কথা বললেন; এলাকার বিশিষ্ট সজ্জন এবং জুখিয়া কুঙরনারায়ণ বাণীমন্দির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মাননীয় সুকুমার।
©Samaresh Subodh Paria®2020
গল্পটি ইং ০৩/০৭/২০২০ তারিখের সত্যঘটনা অবলম্বনে। নাম কাল্পনিক ৷

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com