হলদিয়াঃ বিধ্বংশী ঘূর্ণিঝড় আমফান এর প্রভাবে হলদিয়া শহর জুড়ে হারিয়ে যাওয়া সবুজ ফেরাতে নতুন করে বৃক্ষরোপণ করছে হলদিয়া সুতাহাটা রূপসী বাংলা পাড়ার "বউ কথা কও ক্লাব"। মঙ্গলবার সুতাহাটা এলাকায় ওই ক্লাবের পক্ষ থেকে পলাশ,পাতাবাহার,দেবদারু,মেহগিনি সহ প্রভৃতি গাছ লাগানো হয়।সহযোগিতা করে হলদিয়া এস সি,এস টি,অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি।হলদিয়ার বিভিন্ন জায়গায় এই সংগঠন গাছ লাগাবে ও গাছ রক্ষনাবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।প্রমিলা বাহিনীর পক্ষে তন্দ্রা দাস বলেন একটি ছোট শিশুকে যেমন তার মা যত্ন নিয়ে তিল তিল করে বড়ো করে তোলে, তেমনি একটি গাছ কেও ওই একই ভাবে বড়ো করে তুলতে হবে। হলদিয়ার পরিবেশকর্মী রামপ্রসাদ দাস বলেন আমাদের লক্ষ্য - নতুন করে চারা রোপণ করা ও সেগুলো কে রক্ষনাবেক্ষন করা।চারাগাছ লাগানোয় উৎসাহ দান ও দূষণ প্রতিরোধে সহায়তা করা।এজন্যই আমাদের এই কর্মসূচী।কারণ পরিবেশ কে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com