Khejuri Live, হলদিয়াঃ হলদিয়া সুতাহাটা চক্-সিসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণ করা হল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান
মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি র সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিতহয়। দুই সংগঠনের যৌথ উদ্যোগে চক-সিসবেড়িয়া এলাকায় আকাশমনি,বকুল,পাম,কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সহ মোট ১৫০ টি গাছ লাগানো হয়। হলদিয়ার বিজ্ঞান কর্মী ও পরিবেশ প্রেমী মণীন্দ্রনাথ গায়েন সহ নকুল ঘাঁটি,সুবিমল দাস,সুকমার মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্রনাথ গায়েন বলেন শুধু গাছ লাগানো নয় সারাবছর গাছ পর্যবেক্ষণ করা দরকার।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com