Khejuri Live: আজ বুধবার এক্তারপুর ঐক্য সম্মিলনীর আয়োজনে মাধাখালী কৃষিমেলার সমাপ্তি দিবসে সান্ধ্যকালীন অনুষ্ঠানের প্রথম পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন অমলেশ মাইতি মহোদয়৷ প্রধান অতিথি বিমানকুমার নায়ক ও বিশিষ্ট অতিথিগণ ছিলেন অখিলরঞ্জন মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, অজিতকুমার জানা, গৌরচাঁদ পাত্র, বিষ্ণুপদ জানা, অসিতকুমার মাইতি, তপনকুমার জানা, ডা. স্বপনকুমার প্রধান, গণেশচন্দ্র জানা, শিবানন্দ জানা, নির্মলকুমার সাহু, অরিন্দম নায়ক ও উৎপল জানা প্রমুখ ব্যক্তিবর্গ৷ কৃষকপূজা, কৃষি, পুষ্প ও হস্তশিল্প প্রদর্শনী, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতদিনের আলোকোজ্জ্বল মেলার অনুষ্ঠান৷ বহু দোকান পশরা ও নাগরদোলা সবার হৃদয়মন আকৃষ্ট করে৷ এই মেলায় বিভিন্নভাবে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে ওমপ্রকাশ মাইতি ও সচ্চিদানন্দ জানা ।
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news