Skip to main content

Posts

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান! শুভেন্দু অধিকারীর ইস্তফার খবরের পর তৃণমূল পার্টি অফিস ভাঙচুর, দখল

  Khejuri Live:  খেজুরিতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দখল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নব নিযুক্ত উচ্ছ্বসিত বিজেপি কর্মীরাই পতাকা লাগিয়েছেন পার্টি অফিসগুলিতে-দাবি বিজেপির। শুক্রবার শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার খবরে আলোড়ন শুরু হয় রাজ্যের পাশাপাশি খেজুরিতেও।      শুক্রবার রীতিমতো বোম ফাটিয়ে উৎসব পালন করেন বিজেপি কর্মীরা। তৃণমূলের অভিযোগ খেজুরি-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার বীরবন্দর, পাটনা, মধ্য পাটনা, আলাইচক, কন্ঠিবাড়ি, আলাইচক এলাকার ৬টি পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। ভাঙচুর চালানোর পাশাপাশি পার্টি অফিসগুলিতে বিজেপির পতাকা তুলে দেওয়ার অভিযোগও তোলেন বীরবন্দর পঞ্চায়েতের তৃণমূল সভাপতি সেক নওসেদ আলি। তার মতে মদ্যপ বিজেপি কর্মীরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। পতাকা ছিঁড়ে বিজেপির পতাকা লাগিয়েছে। বিজেপির খেজুরি-১ পূর্ব মন্ডল সভাপতি সুমন দাস বলেন, গতকাল ফোনের মাধ্যমে বীরবন্দর পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক যুবক তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।  বিজেপিতে যোগদান করার পরই উচ্ছ্বসিত নব নিযুক্ত বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা খুলে প...

বিজেপির র‍্যালিতে বাধা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাধাখালি

বিজেপির র‍্যালিতে বাধা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাধাখালি                         Khejuri Live: রাজ্য রাজনীতিতে বার বার উঠে আসা নাম পূর্ব মেদিনীপুর। জেলায় রাজনৈতিক ময়দানে কোনও রাজনৈতিক দল মাটি ছাড়তে নারাজ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষে রাজনৈতিক দলগুলি বিভিন্ন কর্মসূচী নিয়েছে। আর কর্মসূচী ঘিরেই ছড়াচ্ছে উত্তেজনা, মারধর, পার্টি অফিস ভাঙচুর সহ সাংবাদিক আক্রান্ত হওয়ার মতো ঘটনা। রবিবার বিকেলে এমনই ঘটনা ঘটল ভূপতিনগর থানার মাধাখালিতে। বিজেপির র্্যালিকে ঘিরে তৃণমূল-বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, মারধর শুরু হল। রবিবার বিজেপির কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য নেত্রী ভারতী ঘোষ। বিজেপির অভিযোগ জুখিয়াতে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি নেত্রী ভারতী ঘোষের গাড়ি আটকায়। মাধাখালি থেকে জুখিয়ার পথে বিজেপির র্্যালি রুখতে তৃণমূল রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকায় বলেও অভিযোগ।  নেত্রীর পথ আটকানোর খবর বিজেপি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় মাধাখালিতে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় দু'পক্ষের মধ্যে। লাঠি, বাঁশ, ইট নিয়ে শুরু হয় সংঘর্ষ। যারফলে উ...

এক দশক পর খুলল সিপিআইএম পার্টি অফিস, বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান

Khejuri Live: এক দশক পরে জনকা সুকুমার সেনগুপ্ত ভবন উদ্বোধন করল সিপিআইএম নেতৃত্ব। নিজেদের পার্টি অফিস চালু করার জন্য সাধ্যমতো সাহায্য, সহযোগিতা করে অফিসটি সাজিয়ে তোলেন সমর্থক ও কর্মীরা। শুক্রবার  ২০ শে নভেম্বর ১১ বছর পর খেজুরি-২ ব্লকের জনকা সুকুমার সেনগুপ্ত ভবনটি উদ্বোধন করলেন সিপিআই(এম ) রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস ।হিমাংশু দাস বলেন, ২০০৯সালের পর থেকে খেজুরির  প্রায় দেড়শরও বেশি সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছিল বর্তমান শাসক দল। খেজুরির সাধারণ মানুষের উপর অত্যাচার করে চলেছে আজও। ঘরছাড়া হতে হয়েছিল বাম নেতা কর্মীদের। সেই সব ঘটনা খেজুরির মানুষ ভুলতে পারেনি। শুক্রবার পার্টি অফিস উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সিপিআইএম কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। জনকা,নিজকশবা অঞ্চলের কর্মী সমর্থকগন জনকা পার্টি অফিস থেকে কাজ কর্মের সঙ্গে যুক্ত হবেন। প্রথমে পার্টির রক্ত পতাকা উত্তোলন করে, শহীদ বেদীতে মাল্যদানের পর পার্টি অফিসের উদ্বোধন  করেন  হিমাংশু দাস,  উপস্থিত ছিলেন খেজুরি এরিয়া কমিটি সম্পাদক মৃন্ময় মাইতি, স্বদেশ মাইতি, অতুল্য উকিল ,প্রদীপ মণ্ডল, শে...

রাজা রামমোহন ও দ্বারকানাথের মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন খেজুরীতে

রাজা রামমোহন ও দ্বারকানাথের মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন খেজুরীতে Khejuri Live: খেজুরী বন্দর সংলগ্ন স্থানে খেজুরী হেরিটেজ  সুরক্ষা সমিতির উদ্যোগে ও খেজুরী সার্বিক উন্নয়ন সমিতির সহযোগিতায় রাজা রামমোহন রায় ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের চতুর্থ বার্ষিক মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। সভার প্রথমে রাজা রামমোহন রায় ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মূর্তি দুটিতে মাল্য দান করেন সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না ও সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত সকলে দুই মনীষীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি গঠনের তাৎপর্য ব্যাখ্যা করেন ড. রামচন্দ্র মন্ডল, নব জাগরণের পথিকৃৎ রাজা রামমোহন সম্পর্কে বক্তব্য রাখেন শান্তিরাম দাস, বাঙালি উদ্যোগপতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সমন্ধে বক্তব্য রাখেন পার্থসারথি দাশ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন নারায়ন বাকরা। উপস্থিত ছিলেন সুদর্শন সেন, দূর্গা দাস , জয়দেব মাইতি, ভগীরথ সর্দার প্রমুখ।    প্রসঙ্গত, ইং ১৮৩০ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর রাজা রামমোহন রায় কলকাতা থেকে ' ফোর্বস ' স্টীমারে খেজুরী এসে রাত্রিযাপন করেন। পরদিন খেজুরী বন...

খেজুরি সিনে সার্কেলের সৌমিত্র স্মরণ

খেজুরি সিনে সার্কেলের সৌমিত্র স্মরণ Khejuri Live: কুঞ্জপুর বাসস্ট্যান্ডে সদ্যপ্রয়াত (১৫ ই  নভেম্বর) অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে এক শোকসভার আয়োজন করা হয় খেজুরি সিনে সার্কেল-এর পক্ষ থেকে। বৈকালিক এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন মিশ্র। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির ক্ষেত্রে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সুদীর্ঘ বর্ণময় জীবন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ড. রামচন্দ্র মন্ডল, কমল মিশ্র,তমাল তরু পন্ডা, সুদর্শন সেন প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খেজুরি সিনে সার্কেলের সম্পাদক সুমন নারায়ন বাকরা।

খেজুরিতে মাতঙ্গিনীর জন্ম দিবস উদযাপন

খেজুরিতে মাতঙ্গিনীর জন্ম দিবস উদযাপন Khejuri Live: খেজুরির কুঞ্জপুরে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরি আঞ্চলিক ইউনিটের উদ্যোগে ও কুঞ্জপুর দূর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় শহীদ মাতঙ্গিনী হাজরার ১৫১ তম জন্মদিবসটি  উদযাপিত হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার স্থায়ী সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতিতে মাল্যদান করেন সভাপতি ও উপস্থিত সকলে পুর্ষ্পাঘ্য নিবেদন করেন। মাতঙ্গিনীর জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর উল্লেখযোগ্য অবদান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন খেজুরির প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল,ব্যবহারজীবী  কমল মিশ্র,সম্পাদক  সুমন নারায়ন বাকরা, শিক্ষক  সুদর্শন সেন প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কুঞ্জপুর দূর্গোৎসব কমিটির সম্পাদক  তমালতরু পন্ডা প্রমুখ ।

বিজেপির ঘর ভাঙলেন বিধায়ক রনজিত মন্ডল, বিজেপি থেকে তৃণমূলে যোগদান

Khejuri Live: খেজুরিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন যুবক। শনিবার খেজুরি-২ ব্লকের বিদ্যাপীঠ স্কুল (খেজুরি আদর্শ বিদ্যাপীঠ) মাঠে  কর্মিসভা করেন তৃণমূল নেতৃত্ব। কর্মিসভায় খেজুরির বিধায়ক রনজিত মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন খেজুরি-২ ব্লক এলাকার সক্রিয় বিজেপি কর্মীরা। খেজুরি-২ ব্লকের সক্রিয় বিজেপি নেতা ইন্দ্র করন তৃণমূলে যোগদান করেন। ইন্দ্র করন সহ এদিন তৃণমূলে বেশ কয়েকজন যুবক যোগদান করেন বলে তৃণমূল সুত্রে জানা গিয়েছে।  প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের পর থেকে খেজুরি-২ ব্লকে বিজেপি সক্রিয় হয়েছিল। বিজেপি নেতা হিসেবে এলাকায় পরিচিত হয়েছিলেন ইন্দ্র করন। বেড়েছিল বিজেপির সাংগঠনিক শক্তি। কিন্তু শনিবার বিজেপির ঘর ভাঙল খেজুরির বিধায়ক রনজিত মন্ডল। বিজেপির সক্রিয় কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দলে স্বাগত জানান তিনি।  ফলে চিন্তায় পড়েছে খেজুরি বিধানসভা বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রনজিত মন্ডল সহ খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, উপপ্রধান সমুদ্ভব দাস, ব্লক তৃণমূল সভাপতি দেবাশীষ দাস প্রমুখ।