Khejuri Live: দীর্ঘ ১৩ বছর পর চাষি তার ২৬ বছর ধরে নিজের রায়তি চাষযোগ্য জমি পুনর দখল করল। সিপিআইএম কৃষক- ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্বের উদ্যোগে চাষির মুখে হাঁসি ফুটল। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার টিকাশি গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কলমদান গ্রামের ঘটনা। এলাকার কৃষক রাসবিহারী মাইতি সহ পাঁচজন কৃষক তাদের ১ একর২৯ ডেসিমল জমি দীর্ঘ ১৩ বছর জবর দখল ছিল বলে জানা যায়। অভিযোগ এলাকার তৃণমূল সমর্থিত ব্যাক্তিরাই জমি দখলে রেখে ছিল। রবিবার ওই গ্রামের কৃষক, ক্ষেতমজুর সংগঠনের বাম নেতৃত্বদের উপস্থিতিতে চাষিরা তাদের জমি দখল নিল। আজ চাষিরা জমিতে রোপণের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করল। এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় এরকম বেদখল হওয়া জমি নিজেদের দখলে নেওয়ার লড়াইয়ে মাঠে নেমে পড়ল গরিব চাষী, বর্গাদার পাট্টাদাররা। বাম নেতৃত্বের কথায়, সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে, ডেপুটেশন, বিক্ষোভ- অবস্থান- কর্মসূচি শুরু হয়েছে । অনুরূপ খেজুরি ব্লক এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও পঞ্চায়েত সমিতিতে বঞ্চিত- প্রতিবাদী মানুষে...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news