২৩শে জানুয়ারি নেতাজি জন্মদিবস উদযাপন ও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক নেতাদের কর্মকান্ড অস্বস্তিতে ফেলেছে দলগুলিকে, দেখুন ভাইরাল ভিডিও
Khejuri Live: ২৩শে জানুয়ারি নেতাজি জন্মদিবস উদযাপন ও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক নেতাদের কর্মকান্ড অস্বস্তিতে ফেলেছে দলগুলিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর ছবির নিচে নেতাজির ছবি, কোথাও প্রধানমন্ত্রীর ছবির নিচে নেতাজির ছবি। প্রসঙ্গত পতাকা উল্টো তোলা নিয়েও বিতর্কে জড়িয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। যা নিয়ে চর্চা, বিতর্ক তৈরি হয়েছে।পতাকা উত্তোলনের জন্য উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। তিনি বিষয়টি লক্ষ্য করে সাথে সাথে নিজে পতাকা নামিয়ে পুণরায় উত্তোলন করেন। কিন্তু ততক্ষণে বিষয়টি ভাইরাল হয়। দীলিপ বাবু কর্মীদেরকে শিখিয়ে দেন কিভাবে পতাকা তুলতে হয়। তিনি কর্মীদের অজানা ভুলের কথা স্বীকার করে, ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আবার তৃণমূল নেতাকে বলতে শোনা গেল "২৩শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস" যা ঘিরে তৈরি হয়েছে বিতর্কিত মন্তব্য। দেখুন ভাইরাল ভিডিও