Khejuri Live :আমফানে ক্ষতিগ্রস্থ বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় খেজুরির অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হলো স্বেচ্ছাসেবী সংগঠন উজানের তরফে। বস্ত্র বিতরণের পাশাপাশি বৃক্ষ অবক্ষয় রোধে সচেতনতার কথা বলা হয় এলাকার বাসিন্দাদের। রবিবার খেজুরির নোনাপাতায় উজানের তরফে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হল, উদ্যোগকে সাধুবাদ জানান খেজুরির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।খেজুরির বিস্তীর্ণ এলাকায় প্রচুর গাছ আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই এলাকার মানুষকে গাছের গুরুত্ব সম্পর্কে অবচেতন করে গাছ রক্ষণাবেক্ষনের অনুরোধ করা হয়। চারাগাছ বাঁচাতে গাছগুলিতে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড.রামচন্দ্র মন্ডল, আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন, শিক্ষক শুভঙ্কর দাস ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ড. মন্ডল বলেন " স্থানীয় সংগঠন উজান যেভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে তাঁদের সাধুবাদ জানাই "সহ সভাপতি সাগর কান্ডার বলেন " এই নিয়ে এবছর আমাদের সংস্থা প্রায় শতাধিক মানুষকে শীতবস্ত্র তুলে দিয়েছে " সংস্থার তরফে উপস্থিত ছিলেন সম্পাদক প্রতীক দাস, অরিজিৎ কামিলা, শুভদীপ দিন্দা, অমৃতা প্রধান, সুজাতা দাস প্রমুখ।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com