Khejuri Live: আমেরিকার অনলাইন বলিউড কনসার্টে আমন্ত্রণ পেল পশ্চিমবঙ্গের খেজুরীর সমীর ডান্স অ্যাকাডেমি।
করোনা মহামারীর জন্য যখন গোটা বিশ্ব গৃহবন্দি। আমেরিকার মত প্রথম সারির দেশেও এই করোনার গ্রাসে ভীত ও সন্ত্রস্ত। পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সেখানে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সমগ্র অনুষ্ঠান অনলাইনকে মাধ্যমে করে আয়োজন করছে আয়োজকরা।
আমেরিকার নিউইয়র্কে ট্রাই স্টেটের নবনির্মিত হিন্দু মন্দিরের আর্থিক সাহায্যের জন্য বলিউড কনসার্ট আয়োজন করে আর্ট ফ্রম ইন্ডিয়া।এই অনুষ্ঠানে ভারতের অনেক গুণী শিল্পীরা আমন্ত্রণ পায় সেই সঙ্গে আমন্ত্রণ পায় পশ্চিমবঙ্গের মেদিনীপুরের খেজুরির সমীর ডান্স অ্যাকাডেমি । এই অনুষ্ঠান ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা হয় । দু'ঘণ্টার এই লাইভ কনসার্টে নাচ, গান ও বাদ্যযন্ত্রের প্রদর্শন করেন শিল্পীরা। সমীর পন্ডার কোরিওগ্রাফিতে সমীর ডান্স অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা "ওরে পিয়া" ও "ঘর মোরে পরদেশিয়া" হিন্দি সিনেমার এই দুই বিখ্যাত গানের উপর নৃত্য পরিবেশন করেন।মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, এগরার সহ অন্যান্য জায়গায় সমীর ডান্স অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা এই কনসার্টে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনে সমীর পন্ডা তার নিজস্ব নৃত্যশৈলী উপস্থাপন করেন। মধুরিমা, প্রেরণা, প্রিয়া, সমর্পিতা, অম্বিকেশ, পূর্ণেন্দু ও সৌজেন্দ্রের অসাধারণ নৃত্য শৈলী দর্শকদের কাছে সমাদৃত হয়।
আর্ট ফ্রম ইন্ডিয়ার ডিরেক্টর অজয়বীর চপেটকর আমেরিকাতে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। সমীর ডান্স অ্যাকাডেমির ডিরেক্টর সমীর পন্ডা জানান অনলাইনে এমন একটি সুযোগ হাতের কাছে চলে আসায় সবাই খুব আনন্দিত এবং গর্বিত। এই অনুষ্ঠানে জন্য বহু মানুষের তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন পাঠায়। আগামী দিনে তারা আরও তাদের সৃজনশীল চিন্তাভাবনা দেশ থেকে বিদেশে ছড়িয়ে দিতে চায়।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com