Khejuri Live : খেজুরীর কৃষ্ণনগর গ্ৰামের ' গান্ধীভবন আশ্রম ' প্রাঙ্গনে মহাত্মা গান্ধীর আগমনের ৭৫ তম বর্ষপূর্তি দিবস উদযাপিত হলো কৃষ্ণনগর ক্লাবের উদ্যোগে।
মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিট ও দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সম্পাদক গৌতম মাইতি ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন ড. রামচন্দ্র মন্ডল। গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। ৭৫ বছর আগে কৃষ্ণনগরে বাপুজী আগমনের দিনটির কথা স্মৃতিচারণ করেন প্রবীণ সরোজ কুমার মাইতি। মেদিনীপুরে গান্ধীজীর আগমনের নানান ঘটনার কথা তাঁদের বক্তব্যে তুলে ধরেন ড. প্রবালকান্তি হাজরা, বিমান কুমার নায়ক, স্বপন কুমার মন্ডল, জয়দেব মাইতি, ধীরেন্দ্রনাথ প্রধান প্রমুখ। খেজুরীতে গান্ধীজী আগমনের নানান ঘটনার কথা বর্ণনা করেন অঞ্জন কুমার দাস, সুদর্শন সেন,সুমন নারায়ন বাকরা, বৃন্দাবন দাস অধিকারী প্রমুখ । কৃষ্ণনগর গান্ধীভবন আশ্রমের অতীতের বহুমুখী নানান কর্মকান্ডের কথা তুলে ধরেন সম্পাদক গুরুপদ মাইতি , গৌরীশঙ্কর মান্না , রবীন্দ্রনাথ মাইতি প্রভৃতি। ' কৃষ্ণনগরে গান্ধীজী ' নামক একটি পুস্তিকা প্রকাশিত হয় ড. বিষ্ণুপদ জানার সম্পাদনায় কৃষ্ণনগর কৃষ্টি সংসদের উদ্যোগে। আলোচনা সভায় কৃষ্ণনগরে গান্ধীজী অবতরনের স্থান গান্ধী ঘাটে একটি স্মৃতিফলক ও গান্ধীজীর মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সমবেতভাবে রামধূন সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ড. বিষ্ণুপদ জানা।

প্রসঙ্গত, ইং ১৯৪৬ খ্রীষ্টাব্দের ৩জানুয়ারি গান্ধীজী কাঁথি থেকে তেরাপেখ্যা যাওয়ার পথে হিজলী টাইড্যাল ক্যানেল পাড়ে অবস্থিত কৃষ্ণনগর ' গান্ধীকুটীর ' প্রাঙ্গনে উপস্থিত হন ও সভামঞ্চে উপবেশন করে রামধূন সংগীতে অংশগ্রহণ করেন। তিনি ঐ সময় কৃষ্ণনগরের তৎকালীন রানী শরৎকুমারী দেবীর সঙ্গেও সাক্ষাৎ করেন। রানীর প্রদত্ত ভূমিতে পরবর্তীকালে ' গান্ধী ভবন আশ্রম ' গড়ে ওঠে।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com