Skip to main content

Posts

স্কুলশিক্ষায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র, থাকবে না মাধ্যমিক। মাধ্যমিক সমতুল্য উচ্চ-মাধ্যমিক

স্কুলশিক্ষায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র নয়া শিক্ষানীতির সৌজন্যে উঠে যাচ্ছে ১৯৬৮ সালে চালু হওয়া স্কুলশিক্ষার পুরোনো ১০+২ মডেল। এখন নতুন পদ্ধতি ফিরতে চলেছে স্কুল শিক্ষায়। ৫+৩+৩+৪ মডেল কার্যকর হবে বলে নয়া শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগে ১০+২ মডেলে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধরা হত। নতুন শিক্ষানীতিতে উচ্চ মাধ্যমিকের ধারনা তুলে দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় উচ্চ মাধ্যমিককে মাধ্যমিকস্তরে ধরা হচ্ছে। এখানে পড়ুয়াদের বয়স চারটি ভাবে ভাগ করা হয়েছে। ৩ থেকে ৪ বছর, ৮ থেকে ১১ বছর, ১১ থেকে ১৪ বছর, ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত পড়ুয়াদের শ্রেণি বিন্যাশ করা হয়েছে। প্রাক প্রাথমিকেও দু’টি ভাগে ভাগ করা হয়েছে। ৩ বছর পর্যন্ত গ্রেড-১, দু’বছরে গ্রেড-২। এর পর তিন বছর প্রস্তুতিমূলক স্তরের গ্রেড ধরা হয়েছে ৩,৪,৫ করে। পরের তিন বছরে উচ্চ প্রাথমিক স্তরে গ্রেড ধরা হয়েছে ৬,৭ ও ৮। সবশেষে চার বছরের মাধ্যমিকস্তর। দেওয়া হয়েছে ৯,১০,১১ ও ১২। এভাবেই ৫+৩+৩+৪ পদ্ধতি চালু হচ্ছে। নয়া শিক্ষানীতিতে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থ...

লোকধারা ও বর্ষা মঙ্গল উৎসব আয়োজনে খেজুরির নবধারা ট্রাস্ট ও ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় পূর্বাঞ্চল কেন্দ্র

খেজুরির নবধারা ট্রাস্ট ও ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনলাইন লোকধারা ও বর্ষা মঙ্গল উৎসব।  করোনার মতো বিশ্বমহামারীর প্রভাবে দীর্ঘ লকডাউনের কারণে শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাদের সবকিছুর আর্থিক উপার্জনের দিকগুলো দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ ।   শিল্পীদের পাশে দাঁড়াতে অনলাইনে লোকশিল্পী ,শাস্ত্রীয়, সৃজনশীল ও সমকালীন নৃত্য শিল্পীদের সহায়তা করতে নবধারা আয়োজন করেছিল লোকধারা ও বর্ষা উৎসব। এই উৎসবে অংশগ্রহণকারী সকল শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করলো পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক মন্ত্রণালয় ,ভারত সরকার। এই অনুষ্ঠানে শুভারম্ভে সকল শিল্পীদের শুভেচ্ছা জানান পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের ডিরেক্টর গৌরী বসু। সরকারি নিয়ম এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পীরা তাদের বাড়িতে থেকে ভিডিও করে পাঠায়। এই অনুষ্ঠানে  বাংলার লোকশিল্প নিয়ে বক্তব্য দেন লোক গবেষক , রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির  অধ্যাপক ডঃ তরুণ প্রধান ।বাংলার বিভিন্ন লোকশিল্প যেমন রায়বেঁশে, রনপা, পাইক ,ঢালী ,কাঠ...

হলদিয়ায় 'আইমার' উদ‍্যোগে রক্তদান শিবির

রাজেশ শাসমল হলদিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের শালুকখালি ও পার্বতীপুর আইমা ইউনিট এর উদ‍্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা আবহের মধ‍্যেও প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।ওই সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের হাতে ছাতা ও ব‍্যাগ প্রদান করা হয়।বর্তমানে জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও এই লকডাউনে মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই  আয়োজন বলে জানায় আইমা ইউনিটের জেলা সদস‍্য মহঃ গোলাম রসুল।এছাড়াও আইমার জেলা নেতৃত্ব হেদায়তুল্লা সাহেব ও আপতাব আলি।

সবুজায়নের লক্ষ‍্যে বৃক্ষরোপণ কর্মসূচী হলদিয়ায়

Khejuri Live, হলদিয়াঃ হলদিয়া সুতাহাটা চক্-সিসবেড়িয়া প্রাথমিক বিদ‍্যালয় এলাকায় বৃক্ষরোপণ করা হল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান  ম ঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও  সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি র সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিতহয়। দুই সংগঠনের যৌথ উদ‍্যোগে চক-সিসবেড়িয়া এলাকায় আকাশমনি,বকুল,পাম,কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সহ মোট ১৫০ টি গাছ লাগানো হয়। হলদিয়ার বিজ্ঞান কর্মী ও পরিবেশ প্রেমী মণীন্দ্রনাথ গায়েন সহ নকুল ঘাঁটি,সুবিমল দাস,সুকমার মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্রনাথ গায়েন বলেন শুধু গাছ লাগানো নয় সারাবছর গাছ পর্যবেক্ষণ করা দরকার।

দেখালি খ্রিস্টীয় মিশনের ত্রাণ সামগ্রী বিতরণ।

Khejuri Live:  বৃহস্পতিবার খেজুরি-২ ব্লকের হলুদবাড়ী অঞ্চলের দেখালি জলপাই গ্রামে খ্রিস্টীয় মিশনের উদ্যোগে শতাধিক মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এদিন প্রায় শতাধিক মানুষের হাতে চাল-ডাল, ভোজ্য তেল, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।  খ্রিস্টীয় মিশনের পাষ্টার চিন্তামণি মিদ‍্যার উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ বলে জানান মিশনের কর্মকর্তা রনজিত মিদ্যা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের পাষ্টার চিন্তামণি মিদ‍্যা, মনোরঞ্জন প্রধান, পরমেশ্বর মন্ডল, রনজিত মিদ‍্যা, মহিতোষ মণ্ডল, সুশান্ত মাইতি সহ মিশনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক চিন্তামণি মিদ‍্যা বলেন, লকডাউন ও আমফানের তাণ্ডবে ভয়ঙ্কর প্রভাব পড়েছে প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষের উপর।  একদিকে লকডাউন ও করোনা ভাইরাসের  প্রভাব দিন দিন বাড়ছে আর অন্যদিকে আমফানের বিধ্বংসী পরিণতি মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন লাগাতার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে। আমাদের  দেখালি খ্রিস্টীয় মিশনের  উদ্যোগে আমরা শতাধিক মানুষকে সাহায্য করলাম।

সিপিআইএম কর্মী হত্যার প্রতিবাদে সিপিআইএমেরপ্রতিবাদ মিছিলে সুজন চক্রবর্তী, আবদুল মান্নান

Khejuri Live: সিপিএম কর্মী হত্যার প্রতিবাদে খেজুরিতে বিক্ষোভ, ডেপুটেশনে সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতা আবদুল মান্নান, সুজন চক্রবর্তী তোপ দাগেন তৃণমূল ও বিজেপি সরকারকে। খেজুরি-২ ব্লকের বারাতলা গ্রামের সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যা গত ৪ঠা জুলাই রাতে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতকারীদের হাতে নৃশংস ভাবে খুন হয়েছে বলে সিপিআইএমের অভিযোগ। বৃহস্পতিবার কর্মী খুনের প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবিতে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ অাহ্বানে হেঁড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল পরিক্রমা করেন নেতৃত্বরা। বাম-কংগ্রেসের যৌথ মিছিলে নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান, বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্য , প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস নেতা সাদাব খাঁন, সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস, জেলা সিপিঅাইএম নেতা নির্মল জানা,পরিতোষ পট্টনায়ক, বিধায়ক ইব্রাহিম অালি, তাপসী মণ্ডল, অশোক দিন্ডা, অারএসপি নেতা অমৃত  মাইতি,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, গোকুল ঘোড়াই, মৃন্ময় মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেজুরি থানার হেঁড়...

নেতাজি পাঠচক্র ও দেউলপোতা গ্রাম্য গোষ্টীর সাহায্য প্রদান

Khejuri Live: খেজুরি-১ ব্লক,  ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নেতাজী পাঠচক্রের শিশু রক্ষনাগার। লকাডাউনের আগেই বুধবার পূর্বচড়া নেতাজী পাঠচক্রের শিশুরক্ষণাগারের অভিভাবকদের হাতে  খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।  চাল ,আলু ও ডাল দেওয়া হয়। অভিভাবকদের করোনা প্রতিরোধে সরকারী নির্দেশ মেনে চলার অনুরোধ জানান পাঠচক্রের সভাপতি স্বপনকুমার মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. প্রবালকান্তি হাজরা, বিজয়া মণ্ডল, সম্পাদক মহেশ্বর সাউ প্রমুখ। আগামী ৩১শে জুলাই পর্যন্ত শিশুরক্ষনাগার বন্ধ থাকবে বলে সভাপতি জানান। পাশাপাশি দেউলপোতা গ্রাম্য গোষ্টীর উদ্যোগে খাদ্য সামগ্রী, বস্ত্র, ত্রিপল বিতরণ  করা হয় বুধবার। দেউলপোতা লয় গ্রাম্য গোষ্টীর ক্লাব প্রাঙ্গনে ৫০জন মহিলার হাতে তুলে দেওয়া হয় শাড়ি, খাদ্যসামগ্রী। এছাড়াও আমফানে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল। এদিনের অনুষ্ঠানে  ক্লাব সভাপতি নির্মল পাত্র, সম্পাদক তনুজ বেরা, রত্নদ্বীপ সামন্ত, তরুনাভ দাস, সমীক পন্ডা, সোমনাথ সামন্ত সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণ রুখতে  উভয় সংগঠনই সামাজিক দূরত্ব মেনে সামগ্রী বন্টন করেন।