Khejuri Live: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি। ভাঙবার আগে টের পেয়েছিলেন বাড়ির মালিক বিষ্ণুপদ দাস ও বাদল দাস। তড়িঘড়ি বাড়ির সকলকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তাই আহত হয়নি পরিবারের কেউ। ঘটনাটি ঘটেছে খেজুরি-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েতেের কুলঠা গ্রামে। বুধবার রাত ১০.৩০নাগাদ বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে।
প্রসঙ্গত বাড়িটি বহু পুরনো। দ্বিতল মাটির বাড়িটির অস্তিত্ব ভালো ছিল না। সম্প্রতি আমফান ঝড় ও লাগাতার নিম্নচাপের জেরে বাড়িটির ক্ষমতা কমে গিয়েছিল। বৃষ্টির জল দেওয়াল লিক করে ঢুকত বাড়ির ভিতরে। কয়েকবার মেরামত করলেও জল জমে বাড়িটি বসে গিয়েছিল। দুশ্চিন্তার মধ্যেই রোজ ঘুমাতে যেতেন বাড়িতে বসবাসকারী দুই ভাইয়ের পরিবার।২পরিবারের ১২জন সদস্য বাড়িতে থাকতেন। বাদল দাস ও বিষ্ণুপদ দাস পেশায় কাঠমিস্ত্রী। ছেলেরাও বাইরে কাজ করেন তবে করোনা আবহে এখন বাড়িতেই তারা। বিষ্ণুপদ দাস ও বাদল দাসের ভাইপো বুদ্ধদেব দাস বলেন,১৫বছরের পুরনো বাড়ি। জল লিক করতো বাড়িটিতে। দেওয়ালগুলো বসে গিয়েছিল। বুধবার রাতে পুরো বাড়ি ভেঙে পড়ে গিয়েছে।আসবাদপত্র থেকে সবকিছু মাটির নিচে চাপা পড়েছে। সরকারিভাবে যাতে ভাই- রা পাকা বাড়ি পেতে পারে তারজন্য বিডিওকে অনুরোধ করবো। এবিষয়ে খেজুরি-১ ব্লকের বিডিও তীর্থঙ্কর রায় বলেন, আমি খবর পেয়েই ডিজাস্টার কিট, ত্রিপল পাঠিয়েছি। ওনাদের দরখাস্ত করতে বলেছি। দরখাস্ত করলে ব্যাবস্থা নেওয়া হবে।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com