Khejuri Live: দীর্ঘ ৬৫ বছর ধরে নিরন্তর খেয়া পারাপার করে - দৈনিক তিন শতাধিক মানুষজনের সেবাদান করে চলেছেন; সকলের প্রিয় "বরোজ গাঙ" এর মাঝি সুভাষচন্দ্র পড়্যা মহোদয়৷ অনেকের সঙ্গে কথা বলে জানলাম; সকলেই একবাক্যে বললেন; উনি একটু বকাঝকা করেন বটে কিন্তু জলে- ঝড়ে উনিই সবার পাশে থাকেন, অনবরত সেবা করে চলেছেন, এলাকার হাজার হাজার মানুষের৷ বরোজ, কায়েমগেড়িয়া, শিমূলবাড়ি, পাঁউশী, বিজয়নগর, অনলবেড়িয়া, ভসলাগেড়িয়া, কলমিচ্ছাবাড়, ইচ্ছাবাড়ি, কালীরবাজার, অর্জুননগর প্রভৃতি বিশাল জনবসতিপূর্ণ গ্রামীণ এলাকার বিপুল মানুষের খেয়া পারাপারে প্রকৃতির সঙ্গে লড়াই করে জ্বর-জাড়িতেও উনি সেবাদান করে চলেছেন, রদ্দ করেন নি কোনও দিন৷
এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি - বরোজ খালের উপর একটি ব্রীজ হোক৷ স্থানীয় সাংসদ শিশির কুমার অধিকারী মহোদয়ের পরিকল্পনায় হেঁড়িয়া হতে বরোজ পর্যন্ত সম্প্রতি পাকা রাস্তা হয়েছে৷ দীর্ঘদিন পরে ওই এলাকার মানুষের স্বপ্ন বাস্তব হতে দেখে ব্রীজ এর স্বপ্নের কথা পুনরায় বলা শুরু করেছেন৷
হেঁড়িয়া থেকে কোলকাতার দূরত্ব প্রায় ১২৫ কিমি... যাতায়াতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা মাত্র৷ কিন্তু কায়েমগেড়িয়া থেকে হেঁড়িয়ার দূরত্ব যেখানে ১২ কিমি হয়েও যাতায়াতে সময় লাগে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা.... বর্তমান আধুনিক যুগে যেটা ভাবাই যায় না !
কৃষক, মৎস্যজীবি, ডাক্তার, নার্স, শিক্ষক, পোষ্ট মাস্টার, ব্যবসায়ী এর মতো বহু পেশার মানুষদেরও আড়াই তিন ঘন্টা সময় ব্যয় করতে হয় গন্তব্য স্থলে পৌঁছুতে - মাণ্র এইটুকু ১২ কিমি রাস্তা যাতায়াতে৷
সুভাষবাবু আন্তরিক ভাবে আশা করেন তাঁর খেয়ার পরিবর্তে ব্রীজ হোক, অগাধ মানুষের উপকার হবে তাতে৷ যদিও ক্ষতি হবে এক মাত্র তাঁরই, তবুও তিনি মনে প্রাণে আশা প্রার্থী - ব্রীজ হোক৷
ব্রীজ হলে আপনার রোজীরুটি কি হবে? প্রশ্ন করায় তাঁর নির্লিপ্ত উত্তর - আমি ব্রীজের সামনে গামছা পেতে ভিক্ষা করে দিন গুজরান করবো, তবুও জনসাধারণের উপকারার্থে ব্রীজ হোক এই "বরোজ গাঙ"এর উপর!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই - সুভাষ বাবুর এমন মানসিকতার জন্য!


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com