Khejuri Live: খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় জনকা বাজারের মধ্যস্থলে খেজুরী থানা প্রাঙ্গণে এক ভাবগম্ভীর পরিবেশে ইং ১৯৪২ খ্রীষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্ৰামীদের দ্বারা খেজুরী থানাসহ সরকারী ভবনগুলি দখল ও ধ্বংসসাধনের ৭৯ তম বর্ষ উদযাপিত হলো।
বর্তমান পরিস্থিতেতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপিত হলো খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সদস্য , স্থানীয় জনকা বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে। খেজুরী থানার প্রবেশপথে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও পতাকাকে সম্মান জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন খেজুরী থানা আক্রমণে তৎকালীন অন্যতম সক্রিয় সদস্য বিপ্লবী প্রয়াত ভোলানাথ কামিলার সহধর্মিণী সুশীলা কামিলা । উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শান্তিরাম দাস, ড. রামচন্দ্র মন্ডল, ড. প্রবালকান্তি হাজরা,স্বপন কুমার মন্ডল, শ্যামল বাকরা, সমুদ্ভব দাস, সুদর্শন সেন, জয়দেব মাইতি,দূর্গা দাস প্রমুখেরা।
উপস্থিত ব্যক্তিরা ভারত ছাড়ো আন্দোলন পর্বে জাতীয় কংগ্ৰেস কমিটির সিদ্ধান্ত মতো সারা ভারতে একসঙ্গে ইং ১৯৪২ খ্রীষ্টাব্দের ২৯ সেপ্টেম্বর দিনটিতে সরকারী ভবনগুলি আক্রমণের পূর্ব ঘোষিত কর্মসূচীর পরিবর্তে পূর্বের দিন ২৮ সেপ্টেম্বর গভীর রাত্রেই সুকৌশলে অসম সাহসের পরিচয় দিয়ে খেজুরীর বিপ্লবীদের বিনা রক্তপাতে খেজুরী থানাসহ সরকারী ভবনগুলি দখল ও ধ্বংসসাধন, তিন মাস ধরে খেজুরীতে জাতীয় সরকার প্রতিষ্ঠার গৌরবময় দিকগুলি তুলে ধরেন। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুমন নারায়ন বাকরা।



Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com