Skip to main content

Posts

খেজুরি পরিদর্শন করলেন রাজ্য হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল

Khejuri Live: পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই  সদস্যের এক প্রতিনিধি দল রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধদ্বিশতবর্ষে তাঁর স্মৃতি বিজড়িত প্রাচীন খেজুরি বন্দর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।  খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতি প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য হেরিটেজ কমিশনের অফিসার অন স্পেশাল ডিউটি বাসুদেব মালিক ও তার সহকর্মী অরিন্দম রায় দুপুরে খেজুরিতে পৌঁছান। খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির পক্ষে তাঁদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল ও অন্যতম সহ সম্পাদক সুমন নারায়ন বাকরা।  প্রতিনিধিদলকে খেজুরির প্রাচীনতম ডাক ও তার ঘর , বাউটা মঞ্চ, প্রাচীন খেজুরি বন্দর এলাকা, ডাক ও সেচ বাংলো, ইওরোপীয়ান সমাধীক্ষেত্র, নীলকুঠি ঘুরিয়ে দেখান হেরিটেজ কমিটির সভাপতি ড. অসীমকুমার মান্না, সহ: সভাপতি ড. প্রবালকান্তি হাজরা, সহ সম্পাদক সুদর্শন সেন, কোষাধ্যক্ষ স্বপন কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক, নিজকশবা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সমুদ্ভব দাশ, সদস্য ড. বিষ্ণুপদ জানা, জয়দেব মাইতি প্রমুখ। বাজকুল ফরেস্ট রেঞ্জের রেঞ্জার শমীক জানা প...

খেজুরি-১ ব্লকের বিডিওর কাছে বামেদের ডেপুটেশন

Khejuri Live: খেজুরি-১ ব্লকের বামপন্থী  শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠন গুলির ডাকে - শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিলের বিরুদ্ধে, গ্রামীণ শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষার  দাবিতে, ক্ষেতমজুরের২০০ দিন কাজ,৬০০ টাকা মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম ও কৃষি ক্ষেত্র কর্পোরেটদের অনুপ্রবেশ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, বেকারদের কাজ,চাকরির ক্ষেত্রে দুর্নীতি, গণতন্ত্র হত্যা, প্রতিবাদী দের উপর নগ্ন আক্রমণ, চুরি, খুন, ধর্ষণের বিরুদ্ধে-- সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে ব্লক অফিসে সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত কয়েক শত মানুষ অবস্থান কর্মসূচিও ডেপুটেশানে অংশগ্রহণ করেন।  নেতৃত্ব দেন-সারা ভারত  ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় নেতৃত্ব- হিমাংশু দাস, বামফ্রন্ট নেতা অমৃত মাইতি,  (আরএসপি) ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য চিত্ত দাস, শ্রমিক নেতা গোকুল ঘোড়ই,অতুল্য উকিল,জেলা কৃষক কাউন্সিল নেতা  সমীরেন্দ্র নাথ কলা, শেখ মোস্তাক, অতনু রায় ,রাম কুমার মাইতি, সুব্রত ঢালী, সেক সাকির, অমিয় আচার্য, শীর্ষেন্দু দাস, গৌতম প্রধান, শেখ রবিউল হোসেন প্রমূখ ।  স...

কাঁথিতে আভা মাইতি'র জন্মশতবর্ষিকী উদযাপন ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা সভা

Khejuri Live: মেদিনীপুরের অগ্নিকন্যা, বিশিষ্ট সংগঠক, স্বাধীনতা সংগ্ৰামী, প্রাক্তন রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যা আভা মাইতির জন্মশতবর্ষ উপলক্ষে মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি-এগরা আঞ্চলিক শাখার উদ্যোগে ' আভা মাইতি'র স্মরণ ' অনুষ্ঠানের আয়োজন করা হয় কাঁথি হাইস্কুলের সভাগৃহে। বৈকালিক এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি মন্মথনাথ দাস।  আভা মাইতি'র সংগ্ৰামী জীবন ও কর্মবহুল জীবন নিয়ে বিস্তৃত আলোচনা করেন প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি , প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, সমাজসেবী অনিমেষ মাইতি ।  এদিন ৯জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। এছাড়াও, সম্প্রতি আয়োজক সংস্থা আয়োজিত ' রবীন্দ্র-নজরুল স্মরণ ' অনুষ্ঠানে অংশগ্রহণকারী আবৃত্তি, নৃত্য, সংগীত প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের পুরষ্কৃত করা হয়। কৃতি ছাত্র-ছাত্রী ও সফল সকল প্রতিযোগী সকলকে মানপত্র, স্মারক, পুষ্পস্তবক , মিষ্টির প্যাকেট দিয়ে পুরষ্কৃত করা হয়। সফল ও পুরষ্কৃত আবৃত্তি প্রতিযোগিরা এদিন আবৃত্তি পরিবেশন  করেন।  এদিন  উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্...

খেজুরি এবং নন্দীগ্রামে, পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ সচেতনতা অভিযান করল বন দপ্তর ও জোনাকি

Khejuri Live: বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণ। তাঁরা আজ কাঁদছে তাঁদের বাঁচান। প্রাণ রক্ষার জন্য এই স্লোগানকে সামনে রেখে আজকের বন দপ্তর ও জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে খেজুরির কলমোড়, গোডাউন, বিদ্যামন্দির, বট তলা, সাতখন্ড, ভাঙাভেড়া এবং নন্দীগ্রামের সোনাচূড়া, জ্যেলিহাম পর্যন্ত পরিবেশ ও বন্য প্রাণ সচেতনতা অভিযান চলে।  বন্য প্রাণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব বিশ্লেষণ, সাউন্ড সিস্টেমে সচেতনতামূলক গান, পোস্টার মাড়ানো, লিপলেট বিলি, বক্তব্য, সাউন্ড সিস্টেমে প্রচার ও পথসভার মাধ্যমে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করেন জোনাকির সদস্যরা ও বনকর্মীবৃন্দ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম বন আধিকারিক নারায়ণ গিরি ,বন সহায়কবন্ধু গোবর্দ্ধন জানা ,প্রদীপ দাস ,আশিক ইকবাল মোল্লা, সেক মহিমুদ্দিন ,কিংকর প্রধান , জোনাকির কর্ণধার সেক আসমত  সহ সদস্য ছাত্র রাকেশ আলী খাঁন, সেক আলমগীর, রিন্টু পাত্র,ভগীরথ চন্দ, সেক ইরফান, সৌরভ নায়েক, সেক আরিফ, সোয়েল,সেক জাকির। সারাবছর ধরে পরিবেশ সংরক্ষনের পাশাপাশি শিক্ষা -সাহিত্য -সংস্কৃতি, মানবসেবা নিয়ে কাজ করে জোনাকি। রবিবার বন দফতরের সহযোগিতায় বন্য...

স্মরণে নজরুল ইসলাম

Khejuri Live: জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে রবিবার নজরুল ইসলাম স্মরণ ও পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহার নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো |উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী আদর্শ বিদ্যাপীঠ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সমুদ্ভব দাশ মহাশয়, খেজুরীর মুখ পত্রিকার সম্পাদক মাননীয় সুব্রত কুমার মাঝি মহাশয় |প্রথমে  নজরুলের - প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় |   নজরুল ইসলামকে নিয়ে নানান কথা আলোচনা করেন উপস্থিত গুনীজনেরা  |শুধু নজরুল নয়, কবি গুরুর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিলো, সে বিষয় গুলোও আলোচনার মধ্যে উঠে আসে |সবশেষে পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জন করে আমরা পরিবেশ বান্ধব জিনিস যাতে ব্যবহার করতে পারি, তার আবেদন রাখা হয় |সেই সঙ্গে শালপাতা ব্যবহার করে এক ছোট্ট চড়ুইভাতির আয়োজন করা হয়েছিলো |উদ্দেশ্য ছিলো শালপাতা ব্যবহার করে প্লাস্টিক বর্জন করা |পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন জোনাকি ট্রাস্ট এর কর্ণধার সেক আসমত।

বিশ্ব পরিবেশ দিবসে শিশু, পড়ুয়াদের নিয়ে পরিবেশ রক্ষায় "জোনাকি"

Khejuri Live: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হল। পশ্চিম ভাঙ্গনমারী গ্রামে বৃক্ষরোপন করা হয়। উপস্থিত ছিলেন জোনাকির সদস্যা মধুমিতা মন্ডল, সাথী শীল, জোনাকির কর্ণধার শেখ আসমত সহ পড়ুয়ারা। পাশাপাশি এদিন পুকুরিয়া গ্রামে মা সারদা জল ব্যবহারকারী সমিতি ও জোনাকির যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়,উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক জবেদ মল্লিক , চিত্তরঞ্জন দাস, আশীষ দাস, চিরঞ্জিত দাস, হাবিব খাতুন, সেক আলমগীর প্রমুখ।

বিশ্ব পরিবেশ দিবসে উজান ওয়েলফেয়ার ট্রাস্টের বৃক্ষ রোপন ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী

Khejuri Live: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উজানের সারাদিন ধরে বিভিন্ন রকমের কর্মসূচি আয়োজিত হয়। সকালে "যদি জানতে"  পত্রিকার আয়োজিত  পার্থেনিয়াম নির্মুলকরণ অভিযানে,পার্থেনিয়াম নিধন ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে পথচলতি মানুষদের সচেতন করা করা হয়। বিকেলে পুকুরিয়া গ্রামে ৫০ টি চারাগাছ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও পরিবেশ এ গাছের গুরুত্ব বোঝাতে গ্রামের মানুষ জন কে গাছ রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতন করা হয়। সন্ধেবেলায় বিদ্যাপীঠ মোড়ে প্লাস্টিক সাফাই অভিযান চলে এবং মানুষজনকে প্লাস্টিক ব্যবহার ও পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব গুলো তুলে ধরা হয়। ট্রাস্ট সম্পাদক প্রতীক দাসের কথায়,  আমাদের এই কাজে চারাগাছ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন আধিকারিক সমীক জানা মহাশয়। ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই উজান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। বিশেষ সহযোগিতা করেন পুকুরিয়া গ্রাম বাসি , ওনাদের কেও ধন্যবাদ জানাই পরিবারের পক্ষ থেকে।।