Skip to main content

Posts

৭৫ পেরিয়ে ৭৬- এ অজয়া অন্নদা বিদ্যামন্দির

Khejuri Live: অজয়া অন্নদা বিদ্যামন্দিরের প্লাটিনাম জুবিলি বর্ষের সমাপ্তি উৎসবের শুভ উদ্বোধন হল। ১৯৪৭ সালের ২৭ শে ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। ৭৬বছরে পদার্পন করল বিদ্যালয়। বছরভর উৎসবের সমাপ্তি লগ্নে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকালে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী ও শিক্ষক-শিক্ষিকাগণদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. প্রবালকান্তি হাজরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী সর্বভূতানন্দজী । প্রদীপ প্রজ্জ্বালন করেন অনুষ্ঠান এর উদ্বোধন করেন মহারাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠাতা অন্নদাচরণ সামন্তরও মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন মূর্তির দাতাগন যথাক্রমে প্রাক্তন শিক্ষাকর্মী বটকৃষ্ণ মণ্ডল, শিক্ষক তাপসকুমার দাস, অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল , ও প্রধান শিক্ষক জন্মেজয় দিন্ডা।  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রাক্তন ছাত্র...

'বাঁচলে জল, বাঁচবে জীবন ', জল অপচয় রোধে সচেতনামূলক প্রচারে উজান

Khejuri Live: বাঁচলে জল, বাঁচবে জীবন, উজান ওয়েল ফেয়ার ট্রাস্টের আবেদন।  সভ্যতার অগ্রগতির সাথে পাল্লা দিয়ে জল অপচয়ের পরিমান বছরের পর বছর বেড়েই চলেছে l  দেখা যাচ্ছে স্নানে যে পরিমান জল দরকার তার চারগুন জল অপচয় করা হয় ,পানীয় জলে জামা কাপড় কাচা , প্রয়োজন নেই তাও জল অনবরত পড়ছে দেখা সত্বেও মানুষ উদাসীন, কোথাও আবার কলের মুখ নেই জল পড়ছে অবিরাম l এসময় প্রয়োজন  সচেতনতার l সচেতনতা বাড়াতে বুধবার থেকে উজানের তরফে শুরু হল 'বাঁচলে জল, বাঁচবে জীবন ' নামে সচেতনতামূলক প্রচারাভিযান l এই কর্মসূচির শুভসূচনা করেন ট্রাস্টের সভাপতি সাগর কান্ডার  l তাঁর নেতৃত্বে এদিন সারাদিন খেজুরির বিভিন্ন জায়গায় এই সচেতনতামূলক প্রচারের অঙ্গ হিসাবে দেওয়ালে পোস্টার মাড়ানো , মুখবিহীন কলগুলোর  তথ্য সংগ্রহ, ব্লিচিং ছড়ানো ও  সরাসরি জনসাধারণকে জল সংরক্ষণের গুরুত্ব বোঝানোর কাজ হয় l এই কর্মসূচিতে ব্লিচিং বিনামূল্যে সরবরাহ করছে কলাগাছিয়া বাজারের সবুজ সার ভান্ডার l আগামী চারদিন নানাবিধ কর্মসূচির মাধ্যমে এই সচেতনতামূলক প্রচারাভিযান চলতে থাকবে l

নারী শহীদ দিবস উদযাপন, হেঁড়িয়াতে মহিলা সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Khejuri Live: আজ ২৭শে এপ্রিল নারী শহীদ দিবস। নারী শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও মহিলাদের সুরক্ষার্থে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেত্রীরা। জেলা কমিটির ডাকে বুধবার  খেজুরীর হেড়িয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় মহিলানেত্রী রুপা বাগচি,সোমা দাস চক্রবর্তী,জেলার সভানেত্রী- রীতা দত্ত,সম্পাদিকা- অপর্না দাস সহ মালতি আচার্য,রীনা পাহাড়ী, পূর্বাশা সামন্ত,মন্দিরা পন্ডা,ভবানী পন্ডা,নূপুর নাগ,গৌরী জানা প্রমূখ। মিছিল শুরুর পূর্বে নারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশাল মহিলা মিছিল হেড়িয়ার চৌরাস্তা বাজার এলাকা পরিক্রমা করে।মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, মহিলাদের উপর সব রকম অত্যাচার তৃণমূল সরকারের  আমলে যে ভাবে বেড়ে চলেছে ,তাতে শাসক দলের সমাজ  বিরোধীরাই জড়িত।এদের শাস্তি তো দূরের কথা ,এদের বাঁচানোই সরকারের এক মাএ কাজ। মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার পরিবর্তে মহিলাদের মান -সন্মান নিয়ে ছিনিমিনি খেলছেন।এনিয়ে সভায় নেতৃগন তীব্র ভাষায় সমালোচনা...

আভা মাইতি'র জন্মশতবর্ষিকী উদযাপন খেজুরীতে

Khejuri Live :  মেদিনীপুরের অগ্নিকন্যা, জনদরদী নেত্রী, খেজুরীর ভূমিপুত্রী আভা মাইতি'র জন্ম শতবার্ষিকী উদযাপিত হলো খেজুরীর দুই প্রান্তে। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সমন্বয় সংস্থা'র খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে আভা মাইতি'র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য  নিবেদন করে শ্রদ্ধা জানান আয়োজন সংস্থার সদস্যসহ স্থানীয় এলাকার বহু বিশিষ্টজন। আভা মাইতি'র সংগ্ৰামী জীবন নিয়ে আলোচনায় অংশগ্ৰহণ করেন শান্তিপদ দাস, সুদর্শন সেন,অম্লান পাত্র, সরোজ দাস,গৌতম পাত্র, ভবানী মন্ডল, বলরাম মান্না,শিশির দাস প্রমুখ বিশিষ্টজনেরা। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল ও সঞ্চালনা করেন সুমননারায়ন বাকরা। সম্পাদক জানান, ২০১৮ সাল থেকে আমরা খেজুরীর বিভিন্ন প্রান্তে আভা মাইতি'র জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছি খেজুরীর বর্তমান প্রজন্মের কাছে আভা মাইতি'র জীবন ও চিন্তাধারা তুলে ধরতে। বিকেলেও আভা মাইতি'র পৈতৃক বাসভূমি কলাগেছিয়াতে শিক্ষকদ্বয় জয়দেব মাইতি ও অরিন্দম মাইতির আহ্বানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  উপস্থিত ছিলেন খেজুরীর নানানপ...

কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তনের ১৭০তম বর্ষপূর্তি উদযাপন

Khejuri Live:  খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে ও বাজকুল রেঞ্জ খেজুরী ফরেস্ট বিট অফিসের সহায়তায় আধুনিক ভারতের প্রাচীনতম  ঐতিহাসিক খেজুরী ডাক ও তার ভবনের প্রাঙ্গনে কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তনের ১৭০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈকালিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন শান্তিরাম দাস, ড. প্রবালকান্তি হাজরা,কবি অমৃত মাইতি, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, বিধায়ক শান্তনু প্রামাণিক, অধ্যাপক হৃষিকেশ পড়্যা প্রমুখ।  উপস্থিত ছিলেন স্বপন কুমার মন্ডল,ড. বিষ্ণুপদ জানা, শুভময় করন, শিশির দাস, অনিমেষ ঘোষ প্রমুখ খেজুরী,নন্দীগ্ৰাম, কাঁথির বহু সংস্কৃতি অনুরাগী গুণীজন। বক্তারা সকলেই তাঁদের বক্তব্যে ভারতে টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তন ও এক্ষেত্রে কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ লাইন সূচনার তাৎপর্য ইত্যাদি তুলে ধরে এমন ধরনের অভিনব অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজনীয়তা কথা বলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় থা...

খেজুরিতে আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হল

Khejuri Live : বছর ১৫ ডিসেম্বর দিনটি ' আন্তর্জাতিক চা দিবস ' হিসেবে পালিত হয়ে থাকে। খেজুরির বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে ' খেজুরী কালচারাল গ্ৰুপ ' এর পক্ষ থেকে এই দিনটি পালিত হলো উৎসাহী চা প্রেমীদের উপস্থিতিতে। গরম চায়ের কাপ হাতে এদিন সান্ধ্যকালীন আড্ডায় মেতে ওঠেন উপস্থিত সকলে। আলোচনায় আন্তর্জাতিক চা দিবসের গুরুত্ব, চায়ের আবিষ্কার ও চা পালনের প্রচলন, ভারতে চায়ের চাষ শুরু, চা পানের গুরুত্ব ইত্যাদি নানান বিষয় উঠে আসে । আলোচনায় অংশগ্রহণ করেন সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন, প্রদীপ দাস, বলরাম মান্না , চন্দন দাস , শিশির দাস, বিপুল মন্ডল প্রমুখ।

পরিবর্তিত হল নবম থেকে দ্বাদশ ক্লাসের সময়, রোজ যেতে হবে না স্কুল

Khejuri Live: ২২শে নভেম্বর থেকে বদল হল স্কুল খোলার সময়। ১০.৫০থেকেই হবে ক্লাস। শনিবার পঠনপাঠন বন্ধ। সোম, বুধ, শুক্রবার ক্লাস হবে দশম ও দ্বাদশ শ্রেণীর। মঙ্গলবার ও বৃহস্পতিবার হবে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস। সরকারি নির্দেশিকা