Khejuri Live: বাঁচলে জল, বাঁচবে জীবন,
উজান ওয়েল ফেয়ার ট্রাস্টের আবেদন।
সভ্যতার অগ্রগতির সাথে পাল্লা দিয়ে জল অপচয়ের পরিমান বছরের পর বছর বেড়েই চলেছে l দেখা যাচ্ছে স্নানে যে পরিমান জল দরকার তার চারগুন জল অপচয় করা হয় ,পানীয় জলে জামা কাপড় কাচা , প্রয়োজন নেই তাও জল অনবরত পড়ছে দেখা সত্বেও মানুষ উদাসীন, কোথাও আবার কলের মুখ নেই জল পড়ছে অবিরাম l এসময় প্রয়োজন সচেতনতার l
সচেতনতা বাড়াতে বুধবার থেকে উজানের তরফে শুরু হল 'বাঁচলে জল, বাঁচবে জীবন ' নামে সচেতনতামূলক প্রচারাভিযান l এই কর্মসূচির শুভসূচনা করেন ট্রাস্টের সভাপতি সাগর কান্ডার l তাঁর নেতৃত্বে এদিন সারাদিন খেজুরির বিভিন্ন জায়গায় এই সচেতনতামূলক প্রচারের অঙ্গ হিসাবে দেওয়ালে পোস্টার মাড়ানো , মুখবিহীন কলগুলোর তথ্য সংগ্রহ, ব্লিচিং ছড়ানো ও সরাসরি জনসাধারণকে জল সংরক্ষণের গুরুত্ব বোঝানোর কাজ হয় l এই কর্মসূচিতে ব্লিচিং বিনামূল্যে সরবরাহ করছে কলাগাছিয়া বাজারের সবুজ সার ভান্ডার l আগামী চারদিন নানাবিধ কর্মসূচির মাধ্যমে এই সচেতনতামূলক প্রচারাভিযান চলতে থাকবে l


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com