Khejuri Live: অজয়া অন্নদা বিদ্যামন্দিরের প্লাটিনাম জুবিলি বর্ষের সমাপ্তি উৎসবের শুভ উদ্বোধন হল। ১৯৪৭ সালের ২৭ শে ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। ৭৬বছরে পদার্পন করল বিদ্যালয়। বছরভর উৎসবের সমাপ্তি লগ্নে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকালে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী ও শিক্ষক-শিক্ষিকাগণদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. প্রবালকান্তি হাজরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী সর্বভূতানন্দজী । প্রদীপ প্রজ্জ্বালন করেন অনুষ্ঠান এর উদ্বোধন করেন মহারাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠাতা অন্নদাচরণ সামন্তরও মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন মূর্তির দাতাগন যথাক্রমে প্রাক্তন শিক্ষাকর্মী বটকৃষ্ণ মণ্ডল, শিক্ষক তাপসকুমার দাস, অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল , ও প্রধান শিক্ষক জন্মেজয় দিন্ডা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রাক্তন ছাত্র...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news