Skip to main content

Posts

খেজুরিতে আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হল

Khejuri Live : বছর ১৫ ডিসেম্বর দিনটি ' আন্তর্জাতিক চা দিবস ' হিসেবে পালিত হয়ে থাকে। খেজুরির বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে ' খেজুরী কালচারাল গ্ৰুপ ' এর পক্ষ থেকে এই দিনটি পালিত হলো উৎসাহী চা প্রেমীদের উপস্থিতিতে। গরম চায়ের কাপ হাতে এদিন সান্ধ্যকালীন আড্ডায় মেতে ওঠেন উপস্থিত সকলে। আলোচনায় আন্তর্জাতিক চা দিবসের গুরুত্ব, চায়ের আবিষ্কার ও চা পালনের প্রচলন, ভারতে চায়ের চাষ শুরু, চা পানের গুরুত্ব ইত্যাদি নানান বিষয় উঠে আসে । আলোচনায় অংশগ্রহণ করেন সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন, প্রদীপ দাস, বলরাম মান্না , চন্দন দাস , শিশির দাস, বিপুল মন্ডল প্রমুখ।

পরিবর্তিত হল নবম থেকে দ্বাদশ ক্লাসের সময়, রোজ যেতে হবে না স্কুল

Khejuri Live: ২২শে নভেম্বর থেকে বদল হল স্কুল খোলার সময়। ১০.৫০থেকেই হবে ক্লাস। শনিবার পঠনপাঠন বন্ধ। সোম, বুধ, শুক্রবার ক্লাস হবে দশম ও দ্বাদশ শ্রেণীর। মঙ্গলবার ও বৃহস্পতিবার হবে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস। সরকারি নির্দেশিকা

খেজুরী সাহিত্য সম্মিলনী'র বার্ষিক সাধারণ সভা , সাহিত্যবাসর ও পত্রিকা প্রকাশ

Khejuri Live: খেজুরী সাহিত্য সম্মিলনী'র উদ্যোগে পূর্বচড়ার স্বামীজী ভবনে ৭ম বার্ষিক সাধারণ সভা ও দিনভর সাহিত্য বাসর, শারদীয়া সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি সুমন নারায়ন বাকরা। সভার শুরুতে  স্বাগত বক্তব্য দেন সম্পাদক ড. বিষ্ণুপদ জানা। সদস্য পার্থসারথী দাশ, ড. প্রবালকান্তি হাজরা,ড. অসীম কুমার মান্না, সুদর্শন সেন,শক্তিপদ মাইতি, ধীরেন্দ্রনাথ প্রধান, নিশিকান্ত ভূঞ্যা প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। জয়দেব মাইতি,মহামায়া গোল, পৃতুপর্না গোল,রনজিৎ দাস , মধুসূদন জানা, দূর্গা দাস ,রবীন্দ্রনাথ দাস অধিকারী , সমরেশ পড়্যা, বৃন্দাবন দাস অধিকারী , ভোলানাথ পাল প্রমুখ ছড়া ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন স্বপন মন্ডল।  খেজুরী সাহিত্য সম্মিলনী'র ৭ম বর্ষ শারদীয়া সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ড. রামচন্দ্র মন্ডল। সম্পাদক ড. বিষ্ণুপদ জানা জানান, খেজুরী সাহিত্য সম্মিলনী খেজুরীর বিভিন্ন প্রান্তে সারা বছর ধরেই সাহিত্য বাসর, প্রতিযোগিতা, বিশেষ বিশেষ দিবস পালন, দেওয়াল পত্রিকা, পত্রিকা প্রকাশ ইত্যাদির আয়োজন করে থাকে। আগামীদিন...

রামমোহনের খেজুরী আগমনের ১৯২তম বর্ষ উদযাপিত সাড়ম্বরে

Khejuri Live: ১৯ নভেম্বর : ভারত পথিক রাজা রামমোহন রায়ের খেজুরী আগমনের ১৯২তম বর্ষ ও প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন স্থানে রামমোহন মূর্তি প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন এলাকায় রামমোহন মূর্তির সম্মুখে।রামমোহন ও দ্বারকানাথের মূর্তিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না । স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। সার্ধ দ্বিশতবর্ষে রামমোহন শীর্যক আলোচনায় অংশগ্ৰহণ করেন ড. লায়েক আলি খান, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, রামমোহন গবেষক সুবীর ভট্টাচার্য, রামমোহন রিমেমব্র্যান্স সোসাইটির সম্পাদক প্রসূন গাঙ্গুলি, হুগলীর রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন- এর সম্পাদক দেবাশীষ শেঠ , খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ড. বিষ্ণুপদ জানা। এছাড়াও, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য-সদস্যা, ছাত্র-ছাত্রী, বহু গুণীজন । এঁদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, পার্থস...

বন্যা পরিস্থিতির জন্য দায়ী জনসাধারণ - বিশেষ প্রতিবেদন

বন্যা পরিস্থিতির জন্য দায়ী জনসাধারণ! Khejuri Live: জল নিকাশি ঠিক রাখা যেমন সরকারের দায়িত্ব তেমনি জনসাধারণেরও নিজেদের সচেতন থাকার কর্তব্যও রয়েছে৷ দরজা খুলে রেখে ঘুমাবেন আর চুরি হলে বলবেন পুলিশ প্রশাসন আর সরকারের দোষ৷ মালাই খাবেন আর খেতে খেতে মাছি বসলে বলবেন; রাঁধুনির দোষ! বাহ্ বাহ্ বাহ্! এগুলো দেখতে দেখতে আর শুনতে শুনতে সহ্য হচ্ছে না৷  এই যে ২০২১-এ, অতি বৃষ্টিতে পশ্চিমবঙ্গে দু-দুবার বন্যা হয় গেল৷ আপনারা কি করলেন? নিজের আনাচে কানাচে ড্রেন পরিষ্কার করেছেন কখনো? বাজার থেকে আনা বিভিন্ন প্যাকেট, প্লাস্টিকের থলি আর বোতলগুলোতো রাস্তায় এদিক ওদিক ফেললেন! অন্যরা সাফ করবে! তাই না! আপনার দায় নেই নাহ্? আপনি শুধু নেতা নেত্রীদের গাল পাড়বেন! আপনার কোনও দায়িত্ব নেই? প্লাস্টিক, কাঁচের টুকরো, আবর্জনা, জঞ্জাল ফেলে আর আগাছায় খাল, ড্রেন, নালা, নয়াঞ্জুলি, জল নিকাশি ভর্তি করলেন বা অন্যেরা করলো - আপনি কি তার প্রতিবাদ করেছেন কখনো? অবৈধভাবে নদী ও খালের চরে ঘরবাড়ি, দোকানপাট, দখলদারি, ইঁটভাটা দিনের পরদিন গজিয়ে যাচ্ছে আর রাস্তার ধারে বিল্ডিং মেটিরিয়ালস্ ফেলে রেখে আমজনতার দুর্ভোগের কারণ হচ্ছে তার কি ...

খেজুরীতে এই প্রথম, খেজুরীর তল্লায় ভাস্কর্য প্রদর্শনী চলছে বিস্তারিত 👇

Khejuri Live: খেজুরীর তল্লায় ভাস্কর্য প্রদর্শনী  অণু পৃথিবীর উদ্যোগে ও স্বপ্ন পূরণ উদ্যোগ-এর সহায়তায় খেজুরীর তল্লায় চলছে ' ভাস্কর্য প্রদর্শনী ' । খেজুরীর টিকাশী প্রিয়ানগর গ্ৰামের ভাস্কর অনিন্দ্য সেন মাটি, প্লাস্টার অফ প্যারিস , ফাইবার ইত্যাদি দিয়ে তুলে ধরেছেন নানান ধরনের গ্ৰামীণ জীবনের হারিয়ে যাওয়া সংস্কৃতি। ঢেঁকিতে চাল ভাঙা, মাঠে লাঙ্গল দেওয়া , ধান ঝাড়ানো, গোরুর গাড়ি ,মই দেওয়া, গ্ৰামীণ জীবনের একসময়ের বিনোদন বেতারের জনপ্রিয়তা ইত্যাদি তাঁর ভাস্কর্যের মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে। আয়োজক সংস্থার পক্ষে ধীরেন্দ্রনাথ প্রধান জানান, গ্ৰামবাংলার অপরিচিত শিল্পী ও তাঁদের শিল্পকর্ম তুলে ধরবার জন্য চেষ্টা করছি আমরা। খেজুরীতে প্রথমবার এ ধরনের উদ্যোগ নিলাম আমরা। ভালোই সাড়া পাচ্ছি আমরা। প্রদর্শনী চলবে আগামী ১৫ আগষ্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা। গত ৩০ জুলাই এই প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিবিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। প্রদর্শনীর বিভিন্ন দিনে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, সুদর্শন সেন, সুমন নারায়ন বাকরা,সুব্রত মাইতি, অরিন্দম মাইতি , ...

ক্ষুদিরামের স্মৃতিধন্য খেজুরীর ঠাকুরনগরে আত্মোৎসর্গ দিবস উদযাপন

Khejuri Live: ১১ আগষ্ট : মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মোৎসর্গ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো খেজুরীতে ক্ষুদিরামের স্মৃতিধন্য ঠাকুরনগর ঐতিহাসিক দোল মেলা সংলগ্ন লাক্ষী অঞ্চল অফিসের ত্রিতলে অবস্থিত সভাকক্ষে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সদস্য/ সদস্যারা ছাড়াও খেজুরীর সংস্কৃতি অনুরাগী বহু গুণীজন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি , বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক,খেজুরী-১ নং ব্লকের সহ:সভাপতি শঙ্কর বাগ, স্বপন মন্ডল, সুদর্শন সেন,নিশিকান্ত ভূঞ্যা প্রমুখের আলোচনায় উঠে এলো ক্ষুদিরাম বসুর জীবনের নানান দিক। এছাড়াও উপস্থিত বিশিষ্টজনের মধ্যে লাক্ষী অঞ্চল উপপ্রধান বিমল জানা, ঠাকুরনগর দোল মেলা কমিটির সম্পাদক দেবব্রত গুচ্ছাইত, সুব্রত মাঝি,  জয়দেব মাইতি, অরিন্দম মাইতি, পবিত্র ভক্তা, ধীরেন্দ্রনাথ প্রধান, শিশির দাস প্রমুখের নাম করা যায় । সম্পাদক সুমন নারায়ন বাকরা জানান, খেজুরীর এই দোলমেলা প্রাঙ্গণ ক্ষুদিরামের স্মৃতিধন্য, আম...