Skip to main content

Posts

খেজুুরিজুড়ে তৃৃণমূলের কর্মী সম্মেলন

Khejuri Live: খেজুুরিজুড়ে তৃৃণমূলের কর্মী সম্মেলন। কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেস, কলাগেছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মীসম্মেলন অনুষ্ঠিত হল।  বাঁশগোড়া বাজার ও কলাগেছিয়াতে কর্মীসম্মেলনে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, জেলা কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, জেলা কোমেন্টর হাবিবুর রহমান, বিমান নায়ক,শশাঙ্ক শেখর জানা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ দাস, দেবাশীষ পাহাড়ী, শ্রাবণী মাইতি, রামকৃষ্ণ দাস, জালাল উদ্দিন খাঁন, গ্রাম প্রধান রাজশ্রী গিরি,পরমেশ্বর মন্ডল,আজিজুল রহমান, চন্দন মাল, দেবাশীষ পন্ডা প্রমুখ। কর্মীদের সাথে কথা বলেন নেতৃত্বরা।   তৃতীয় বারের জন্য তৃণমূল  সরকার প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। 

খেজুরিতে তৃণমূলের মানববন্ধন কর্মসূচী, দেখুন ভিডিও

Khejuri Live:  খেজুরিতে তৃণমূলের  মানববন্ধন কর্মসূচী                                   (দেখুন ভিডিও)   খেজুরির বিদ্যাপীঠে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী  কালা কৃষি আইন, দেশ ব্যাপী মূল্য বৃদ্ধির , বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের  ও দলিত দের নির্যাতন, রাস্ট্রায়ত্ত সংস্থাগুলির বিক্রির প্রতিবাদে , কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে "মানব বন্ধন" এবং পথ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরি-২ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ দাস , খেজুরি-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অধ্যাপক রামকৃষ্ণ দাস, জনকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমর শঙ্কর মন্ডল, বারাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পা মন্ডল দাস, হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস প্রামানিক , খেজুরি-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছবি বারুই প্রমুখ।

সফল বামেদের চাক্কাজ্যাম কর্মসূচী, লালে লাল হেঁড়িয়া, জাতীয় সড়ক অবরুদ্ধ ঘন্টাখানেক

Khejuri Live: দিল্লীতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্র সরকারের আক্রমনের  প্রতিবাদে সারাদেশ ব্যাপী বামেদের "চাক্কাজ্যাম" কর্মসূচি পালিত হল। শনিবার  খেজুরির হেঁড়িয়াতে জাতীয় সড়কের উপর বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত চলে চাক্কা জ্যাম কর্মসূচী। ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এরপর হেঁড়িয়া চৌরাস্তার চার পাশে শত শত মানুষের বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে। সব শেষে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিমাংশু দাস "চাক্কা জ্যাম" কর্মসূচিতে উপস্থিত সংগ্রামী সমর্থক ,কর্মীদের  উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। এই কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা বিষ্ণুপদ মান্না, গোকুল ঘোড়াই,শুকদেব জানা, মহিলা নেত্রী প্রতিমা মন্ডল, শিবানী গোল, ইন্দুলেখা আচার্য ,কৃষক নেতা অমলেন্দু দাস,বিশ্বজিৎ দাস, সমীর কলা, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা চিত্ত দাস, রাখাল জানা, স্বদেশ মাইতি,শেখ জাহারাজ আলি, নির্মল মাইতি,আশীষ দেবনাথ,যুবনেতা উত্তম পাত্র, শেখ শাকিল, রবীন্দ্রনাথ দোলুই,শ্রমিক নেতা মৃন্...

২৩শে জানুয়ারি নেতাজি জন্মদিবস উদযাপন ও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক নেতাদের কর্মকান্ড অস্বস্তিতে ফেলেছে দলগুলিকে, দেখুন ভাইরাল ভিডিও

Khejuri Live: ২৩শে জানুয়ারি নেতাজি জন্মদিবস উদযাপন ও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক নেতাদের কর্মকান্ড অস্বস্তিতে ফেলেছে দলগুলিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর ছবির নিচে নেতাজির ছবি, কোথাও প্রধানমন্ত্রীর ছবির নিচে নেতাজির ছবি। প্রসঙ্গত পতাকা উল্টো তোলা নিয়েও বিতর্কে জড়িয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। যা নিয়ে চর্চা, বিতর্ক তৈরি হয়েছে।পতাকা উত্তোলনের জন্য উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। তিনি বিষয়টি লক্ষ্য করে সাথে সাথে নিজে পতাকা নামিয়ে পুণরায় উত্তোলন করেন। কিন্তু ততক্ষণে বিষয়টি ভাইরাল হয়। দীলিপ বাবু কর্মীদেরকে শিখিয়ে দেন কিভাবে পতাকা তুলতে হয়। তিনি কর্মীদের অজানা ভুলের কথা স্বীকার করে, ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।  আবার তৃণমূল নেতাকে বলতে শোনা গেল "২৩শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস" যা ঘিরে তৈরি হয়েছে বিতর্কিত মন্তব্য।      দেখুন ভাইরাল ভিডিও  

আমেরিকার অনলাইন বলিউড কনসার্টে যোগদান করল খেজুরীর সমীর ডান্স অ্যাকাডেমি

Khejuri Live: আমেরিকার অনলাইন বলিউড কনসার্টে আমন্ত্রণ পেল পশ্চিমবঙ্গের খেজুরীর  সমীর ডান্স অ্যাকাডেমি। করোনা মহামারীর জন্য যখন গোটা বিশ্ব  গৃহবন্দি। আমেরিকার মত প্রথম সারির দেশেও এই করোনার গ্রাসে ভীত ও সন্ত্রস্ত। পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সেখানে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সমগ্র অনুষ্ঠান অনলাইনকে মাধ্যমে করে আয়োজন করছে আয়োজকরা।  আমেরিকার নিউইয়র্কে ট্রাই স্টেটের নবনির্মিত হিন্দু মন্দিরের  আর্থিক সাহায্যের জন্য বলিউড কনসার্ট আয়োজন করে আর্ট ফ্রম ইন্ডিয়া।এই অনুষ্ঠানে ভারতের অনেক গুণী শিল্পীরা আমন্ত্রণ পায় সেই সঙ্গে আমন্ত্রণ পায় পশ্চিমবঙ্গের মেদিনীপুরের খেজুরির সমীর ডান্স অ্যাকাডেমি । এই অনুষ্ঠান ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা হয় । দু'ঘণ্টার এই লাইভ কনসার্টে নাচ, গান ও বাদ্যযন্ত্রের প্রদর্শন করেন শিল্পীরা। সমীর পন্ডার কোরিওগ্রাফিতে সমীর ডান্স অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা  "ওরে পিয়া" ও "ঘর মোরে পরদেশিয়া" হিন্দি সিনেমার এই দুই বিখ্যাত গানের উপর নৃত্য পরিবেশন করেন।মেদিনী...

বামেদের বিক্ষোভ কর্মসূচী, স্তব্ধ হল হেঁড়িয়া

Khejuri Live : বাম ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির ডাকে ৮ই জানুয়ারি'২১ সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে সংগঠনের পক্ষ থেকে অবস্থান, অবরোধ কর্মসূচি হল । খেজুরি, হেঁড়িয়া, আত্মারামচক, উদাখালী, মিত্রচকে অবস্থান কর্মসূচি সংগঠিত হয় । ইউনিয়নের সর্বভারতীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিমাংশু দাস, খেজুরি-১ ব্লকের ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক  রাম  কুমার মাইতি, খেজুরি ২ ব্লকের সম্প ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক স্বদেশ মাইতি, জাহারাজ আলি, উৎপল দত্ত, বিশ্বজিৎ দিন্ডা,জগন্নাথ দোলুই প্রমূখ নেতৃত্বগন উপস্থিত ছিলেন। মিছিল, অবস্থান কর্মসূচিতে হিমাংশু দাস, সমীর কলা,বিশ্বজিৎ দাস ,গোকুল ঘোড়াই , মৃন্ময় মাইতি, অতুল্য উকিল, রত্নেশ্বর দোলাই,বক্তব্য রাখেন। হেঁড়িয়াতে রাস্তা অবরোধের ফলে যানজট শুরু হয় দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে। কেন্দ্রীয় সরকারের তিনটি বে-আইনি কালা আইন বাতিল করতে হবে,এই দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে, বিদ্যুৎ বিল বাতিলের দাবি, ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিনের  কাজ ও ৬০০ টাকা মজুরি দিতে হবে, পরিবার পিছু ৭৫০০ টাকা এবং মাথাপিছু ১০কেজি ক...

খেজুরিতে উজানের বস্ত্র বিতরণ ও বৃক্ষ অবক্ষয় রোধে সচেতনতা

Khejuri Live :আমফানে ক্ষতিগ্রস্থ বঙ্গোপসাগর তীরবর্তী  এলাকায় খেজুরির অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হলো স্বেচ্ছাসেবী সংগঠন উজানের তরফে। বস্ত্র বিতরণের পাশাপাশি বৃক্ষ অবক্ষয় রোধে সচেতনতার কথা বলা হয় এলাকার বাসিন্দাদের। রবিবার খেজুরির নোনাপাতায় উজানের তরফে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হল, উদ্যোগকে সাধুবাদ জানান খেজুরির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।খেজুরির বিস্তীর্ণ এলাকায় প্রচুর গাছ আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই এলাকার মানুষকে গাছের গুরুত্ব সম্পর্কে অবচেতন করে গাছ রক্ষণাবেক্ষনের অনুরোধ করা হয়। চারাগাছ বাঁচাতে গাছগুলিতে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড.রামচন্দ্র মন্ডল, আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন, শিক্ষক শুভঙ্কর দাস ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ড. মন্ডল বলেন " স্থানীয় সংগঠন উজান যেভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে তাঁদের সাধুবাদ জানাই "সহ সভাপতি সাগর কান্ডার বলেন " এই নিয়ে এবছর আমাদের সংস্থা প্রায় শতাধিক মানুষকে   শীতবস্ত্র  তুলে দিয়েছে " সংস্থার তরফে উপস্থিত ছিলেন সম্পাদক প্রতীক দাস, অরিজিৎ কামিলা, শুভদীপ দিন্দা, অ...