Skip to main content

সফল বামেদের চাক্কাজ্যাম কর্মসূচী, লালে লাল হেঁড়িয়া, জাতীয় সড়ক অবরুদ্ধ ঘন্টাখানেক



Khejuri Live: দিল্লীতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্র সরকারের আক্রমনের  প্রতিবাদে সারাদেশ ব্যাপী বামেদের "চাক্কাজ্যাম" কর্মসূচি পালিত হল। শনিবার  খেজুরির হেঁড়িয়াতে জাতীয় সড়কের উপর বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত চলে চাক্কা জ্যাম কর্মসূচী। ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়।

পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এরপর হেঁড়িয়া চৌরাস্তার চার পাশে শত শত মানুষের বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে। সব শেষে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিমাংশু দাস "চাক্কা জ্যাম" কর্মসূচিতে উপস্থিত সংগ্রামী সমর্থক ,কর্মীদের  উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। এই কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা বিষ্ণুপদ মান্না, গোকুল ঘোড়াই,শুকদেব জানা, মহিলা নেত্রী প্রতিমা মন্ডল, শিবানী গোল, ইন্দুলেখা আচার্য ,কৃষক নেতা অমলেন্দু দাস,বিশ্বজিৎ দাস, সমীর কলা, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা চিত্ত দাস, রাখাল জানা, স্বদেশ মাইতি,শেখ জাহারাজ আলি, নির্মল মাইতি,আশীষ দেবনাথ,যুবনেতা উত্তম পাত্র, শেখ শাকিল, রবীন্দ্রনাথ দোলুই,শ্রমিক নেতা মৃন্ময় মাইতি, অতুল্য উকিল,  অভিনয় মাইতি, প্রদীপ মণ্ডল প্রমূখ নেতৃত্বগন।
মোদি সরকারের তিনটি কালা কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ কয়েক মাস ধরে দিল্লিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে ভাঙার জন্য মোদি সরকারের পুলিশ বিজেপি ,আরএসএস সকলে যৌথভাবে প্রতিনিয়ত ষড়যন্ত্র ও আক্রমণ করে চলেছে।  সম্প্রতি আন্দোলনকারী কৃষক যে রাস্তার গুলির উপরে বসে আছেন, সেই রাস্তায় পেরেখ পুতে  দিয়ে  কাঁটাতারের বেড়া করে ব্যারিকেড করে দেওয়া, কৃষকদের ব্যবহার করার জন্য টয়লেট গুলি যা কৃষকরাই তৈরি করেছিলেন তা বন্ধ করে দেওয়া এবং রাস্তার উপরে সমস্ত আলো বন্ধ করে দেওয়া ,পানীয় জল আগেই বন্ধ করে দিয়েছিল, যে যার রাজ্য থেকে পানীয় জল এনে খাওয়ার ব্যবস্থা করেছিলেন কৃষকগণ, তাও আটকে দিয়েছে এবং মাঝরাত্রে আরএসএসের গুণ্ডাবাহিনী দিয়ে আক্রমণ করছে, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নিজেদের লোক দিয়ে জাতীয় পতাকা তোলার  নামে অবমাননা করে যা কৃষক আন্দোলনকারী নেতৃত্বদের  বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের গ্রেফতার করার পরিকল্পনা করেছে। তা সত্ত্বেও আন্দোলনকারী সংগ্রামী কৃষকগন তদের দাবি না মানা  পর্যন্ত, তারা এখনও সব রকম অত্যাচার সহ্য করেও রাস্তার উপরে রয়েছেন। এইসব নৃশংস আক্রমণের বিরুদ্ধে সারা দেশব্যাপী এ,আই, কে,এস,এসের ডাকে  ৬ ই ফেব্রুয়ারি "চাক্কা জ্যাম" কর্মসূচি দেশের সর্বত্র পালিত হল। আমাদের জেলায় অনুরূপভাবে ১৪ টি স্থানে এই কর্মসূচী পালিত হয় ।কৃষক সহ সারা দেশের মানুষের বাঁচার স্বার্থে এই আন্দোলন চলবে। সরকার যতদিন না এই কালা তিনটি আইন বাতিল করছে, ততদিন এ লড়াই সারা দেশব্যাপী চলছে চলবে। আজকের অংশগ্রহণকারী কর্মী-সমর্থক, বন্ধুদের কাছে এই আওহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় কার্যকরী কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিমাংশু দাস।


Comments

Popular posts from this blog

বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে আর ফেরা হল না, পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ

Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

রেজিষ্ট্রেশন ছাড়া চলবে না টোটো, কড়াকড়ি নিয়ম রাজ্য সরকারের।

Khejuri Live: পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন ছাড়া আর চলবে না টোটো — নতুন নীতিতে কড়াকড়ি আনল রাজ্য সরকার রাজ্যের রাস্তায় আর অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এবার টোটোচালকদের জন্য আনছে কঠোর নিয়ম। নতুন নীতিমালা অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো আর চলতে পারবে না। রাজ্যজুড়ে সমস্ত ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনকে আনতে হবে সরকারের নির্দিষ্ট ডাটাবেসের আওতায়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ঘোষণা রাজ্য পরিবহন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, “Temporary Toto Enrolment Number (TTEN)” নামে একটি বিশেষ ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেক টোটোর জন্য একটি ইউনিক নম্বর জারি করা হবে। এই নম্বর ছাড়াই আর কোনো টোটো রাস্তায় নামলে সেটিকে অবৈধ বলে গণ্য করা হবে। ভবিষ্যতে QR কোডযুক্ত নম্বরপ্লেটও লাগানো বাধ্যতামূলক করা হবে। কেন এই সিদ্ধান্ত? বিগত কয়েক বছরে টোটোর সংখ্যা রাজ্যজুড়ে কয়েক লক্ষে পৌঁছেছে। অনেক জায়গায় রুট নির্ধারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করছে, যা ট্রাফিক জট, দুর্ঘটনা ও নিরাপত্তা সমস্যার কারণ হয়ে উঠেছে। জানা যায়, “রাজ্যের প্রায় ৪ লক্ষেরও বেশি টো...

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে গবেষক ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।  Khejuri Live: আর্থিক অভাবে বই ফেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ছেলেটি আজ গবেষক।  সুদূর কানাডা, আমেরিকায় পড়াশোনা, গবেষনা করে এখন ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির অন্যতম ধানবাদ আইআইটির প্রফেসর পদে যোগ দিতে চলেছেন তিনি। প্রফেসর পদে যোগ দেওয়ার জন্য নিয়োগ পত্র হাতে পেয়েছেন যাদব মাঝি। রঘুসর্দারবাড় জালপাই ও শৌলার দরিদ্র মৎস্যজীবী মানুষদের কাছে ড. যাদব মাঝির লড়াই গর্ব ও অহংকারের। সালটা ছিল ২০০৮, নয়াপুট সুধীরকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.২৫ শতাংশ নাম্বার পেয়ে বিদ্যালয়ের সেরা হয় যাদব। মাধ্যমিকের সাফল্য পেলেও আর্থিক অভাব অনটনের কারনে স্কুলছুট হতে হয় যাদব কে। সদ্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন বসন্তকুমার ঘোড়াই। বিদ্যালয়ের সেরা ছাত্র একাদশ শ্রেনিতে ভর্তি না হওয়ায় খোঁজ নেন। সহ-শিক্ষক সন্দীপ কুমার জানাকে সাথে নিয়ে মোটর বাইকে যাদবের বাড়ি পৌঁছান তিনি। যাদবের বাড়ি গিয়ে যাদবের বাবা লঙ্কেশ্বর বাবুর মুখে শুনলেন, যাদব মাছ ধরতে গিয়েছে আসতে দেরি হবে। দীর্...