Khejuri Live: দীর্ঘ ১১বছর! পুণরায় চালু হল সিপিআইএম পার্টি অফিস। লাল দুর্গ নামে পরিচিত খেজুরির কামারদা। রাজনৈতিক পরিবর্তনের পরে সাধারণ মানুষ হাতে নেননি লাল ঝান্ডা, বলেননি "ইনকিলাব জিন্দাবাদ"। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বামেদের পার্টি অফিস ভাঙচুর, দখল করেছিল শাসকদল তৃণমূল। ধীরে ধীরে সংগঠন চাঙ্গা করতে গত লোকসভা ভোটের আগে থেকেই পথে নেমেছে বাম নেতৃত্ব। বাম নেতা-কর্মীরা পুরোদমে মানুষের অধিকার আদায়ের লড়াইতে মাঠে নেমেছেন। এক এক করে খেজুরির অধিকাংশ পার্টি অফিস চালু হয়ে গিয়েছিল আগে। কিন্তু লাল দুর্গ কামারদার পার্টি অফিস চালু ছিল না। তৃণমূলের দখল করা পার্টি অফিস পুণরায় এলাকাবাসী, শ্রমিক,কৃষক ক্ষেতমজুর সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সিপিআইএমের শাখা অফিসের বোর্ড সহ লাল ঝান্ডা লাগিয়ে অফিস চালু হয় শনিবার। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা কমিটির সদস্য যাদবেন্দ্র সাহু, এরিয়া কমিটির সম্পাদক গোকুল ঘোড়াই, গৌরী জানা, অমিয় আচার্য, শেখ মোস্তাক, সমীর কলা, জাহারাজ আলি, শেখ শাকিল ,রত্নেশ্বর দোলোই, শীর্ষেন্দু দাস, জগন্নাথ দোলই,রাম কুমার মাইতি হারাধন জানা প্রমূখ নেতৃত্বগন ম...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news